যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, ভেনেজুয়েলা বর্তমানে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত নয়। তার মতে, দেশটিতে অনেক অগ্রগতি অর্জিত হলেও সত্যিকার অর্থে নির্বাচনের পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তিনি আরও বলেন, ভেনেজুয়েলায় নির্বাচন সময়মতো তার নিজ গতিতেই হবে, তবে সবকিছু সঠিকভাবে সম্পন্ন করা প্রয়োজন।
দেশটির বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডেলসি রদ্রিগেজের কাজের প্রশংসা করে ট্রাম্প বলেন, রদ্রিগেজ অসাধারণভাবে দায়িত্ব পালন করছেন এবং ওয়াশিংটনের সম্মতিতে তিনি ক্ষমতায় টিকে আছেন। ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলায় বেশ জনপ্রিয় বলে দাবি করে বলেন, দেশটিতে অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় ফিরিয়ে আনার কারণেই এই জনপ্রিয়তা তৈরি হয়েছে, কারণ দেশটি একসময় চরম দুরবস্থার মধ্যে ছিল।
উল্লেখ্য যে, সাত মাসেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর থেকে ডেলসি রদ্রিগেজ দেশটির হাল ধরেন। এর আগে তিনি মাদুরোর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া সম্প্রতি বড় ধরনের ভূমিকম্পের কবলে পড়া ভেনেজুয়েলাকে সে সময় যুক্তরাষ্ট্র সহায়তার আশ্বাস দিয়েছিল। বর্তমানে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণে তেল আমদানি করছে।
প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। দলে যোগ দিয়েছেন…
প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…
স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…
বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…
This website uses cookies.