Header Premium (728×90)

সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধের তীব্র নিন্দা ঢাকার

ইয়েমেনের হুথি গোষ্ঠীর সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত নৌ-অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে, ঢাকা এ ধরনের পদক্ষেপকে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সমুদ্রপথে বাণিজ্যের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।

বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এই অবস্থান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হুথিদের ঘোষিত নৌ-অবরোধ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং আন্তর্জাতিক সমুদ্রপথে বৈধ ও বাধাহীন নৌ-চলাচলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন (ইউএনসিএলওএস) অনুযায়ী লোহিত সাগরসহ আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপদ ও অবাধ নৌ-চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, লোহিত সাগর বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এই করিডোরে যেকোনো ধরনের বিঘ্ন বিশ্ব অর্থনীতির ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক সমুদ্রপথে চলাচলকারী সব নাবিক ও পণ্যবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

ঢাকা সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে—এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে, পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে, সংলাপ, কূটনীতি এবং শান্তিপূর্ণ সম্পৃক্ততার মাধ্যমেই এ অঞ্চলের চলমান সংকটের টেকসই সমাধান সম্ভব।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

জাতিসংঘে এরদোয়ানের শান্তির আহ্বানে বিশ্ব বিবেকের প্রতিধ্বনি: এমিনি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের দেওয়া বক্তব্যে শান্তি ও ন্যায়বিচারের যে…

44 seconds ago

পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ আটক ১ মাদক কারবারি

দিনাজপুরের পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে…

3 minutes ago

পাসপোর্ট পুনরায় ইস্যুর নতুন নিয়ম, দ্বিতীয়বার হারালে ১০ হাজার টাকা জরিমানা

হারানো বা চুরি হওয়া পাসপোর্ট পুনঃ ইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন…

6 minutes ago

এমপি-মন্ত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নই ওঠে না: ডা. শফিকুর রহমান

দেশের মানুষ যখন নানা সংকটের মধ্যে রয়েছে, তখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের…

9 minutes ago

নারী রেফারিকে হেনস্তা ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্যে বরখাস্ত হিগুয়েইন

নারী রেফারিকে অশালীন মন্তব্য ও শারীরিক হেনস্তার দায়ে কলম্বাস ক্রু ২-এর কোচ ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত…

11 minutes ago

খেলাফতের দায়িত্ব পালনে প্রশিক্ষণের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, যোগ্য জনশক্তি গড়ে তুলতে নিয়মিত…

13 minutes ago

This website uses cookies.