Header Premium (728×90)

ভারতে প্রশ্নফাঁস নিয়ে বিক্ষোভ, পদত্যাগের চাপে প্রধানমন্ত্রী মোদি

ভারতে মেডিকেল কলেজে ভর্তির সর্বভারতীয় পরীক্ষা 'নিট'-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন নতুন মোড় নিয়েছে। ২০২৪ সালে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি নরেন্দ্র মোদি সরকারের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। ককরোচ জনতা পার্টির (সিজিপি) নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন এখন রাজধানী দিল্লির যন্তর মন্তরে রূপ নিয়েছে।

বুধবার যন্তর মন্তরে হাজার হাজার মানুষ সমবেত হন। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন। সিজিপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা স্পষ্ট জানিয়েছেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তারা যন্তর মন্তর ছাড়বেন না। তিনি আরও বলেন, যে দেশে সরকার সমালোচনাকে দেশদ্রোহিতা হিসেবে গণ্য করত, তারা সেই দেশকে জাগিয়ে তুলেছেন। বর্তমান পরিস্থিতিতে বিক্ষোভকারীরা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিও উত্থাপন করছেন।

মঙ্গলবার দেশটির বিরোধী দলগুলো এই আন্দোলনের প্রতি সমর্থন জানালে পরিস্থিতির গুরুত্ব আরও বেড়ে যায়। বিরোধী দলের নেতারা প্রধানমন্ত্রী মোদির বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন। এদিকে, দিল্লিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয়

ইসলামে ইবাদতের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে বাঁচতে নিয়তের…

22 minutes ago

জমি ছাড়ার নোটিশে দিশেহারা নাটোরের দিনমজুরের কলেজপড়ুয়া তিন মেয়ে

নাটোরের গুরুদাসপুরে অন্যের জমিতে ১২ বছর ধরে বসবাস করা এক দিনমজুরের পরিবারকে তিন মাসের মধ্যে…

26 minutes ago

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…

43 minutes ago

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…

52 minutes ago

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…

55 minutes ago

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…

1 hour ago

This website uses cookies.