ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তার প্রতি সমর্থন জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এই পরোয়ানা কার্যকর করার মতো কোনো স্বাধীন আইনি এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি নেতানিয়াহুকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে আখ্যায়িত করেন।
মেয়র মামদানি জানান, তার প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখেছে। নেতানিয়াহু যদি নিউইয়র্কে সফর করেন, তবে আইসিসির পরোয়ানা কার্যকর করার কোনো আইনি পথ রয়েছে কি না, তা নিয়ে তারা প্রযোজ্য আইনের আওতায় পর্যালোচনা করেছেন। তবে পর্যালোচনায় দেখা গেছে, এ ধরনের আন্তর্জাতিক পরোয়ানা কার্যকর করার ক্ষমতা কেবল ফেডারেল সরকারের হাতেই ন্যস্ত।
আইনি সীমাবদ্ধতার কথা বললেও মেয়র মামদানি কঠোর অবস্থান বজায় রেখেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বেনিয়ামিন নেতানিয়াহুকে নিউইয়র্ক সিটিতে স্বাগত জানানো হবে না। একইসঙ্গে তিনি যোগ করেন, মুক্ত অবস্থায় থাকা অন্য কোনো যুদ্ধাপরাধীকেও শহরে স্বাগত জানানোর সুযোগ নেই। মামদানির এই বক্তব্য এমন সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে এলে তাকে গ্রেপ্তার করা হবে না।
এর আগে অবশ্য মেয়র মামদানি জানিয়েছিলেন যে, নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের বিষয়টি তিনি বিবেচনা করছেন। উল্লেখ্য, ২০২৪ সালে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় ইসরাইলের সামরিক অভিযানে যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের পর কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ…
২০২৬ বিশ্বকাপ ফাইনালে হারের পর আর্জেন্টিনা দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির বিদায়ের গুঞ্জন জোরালো হয়েছে।…
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী ২২ জুলাই ২০২৬, বুধবারের ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের নির্ধারিত সময়সূচি…
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক, লাভজনক পদে থাকা ব্যক্তি এবং দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়ার…
দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি…
মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় রাজধানীসহ সারাদেশে তীব্র…
This website uses cookies.