ইরানে টানা হামলা অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী একাদশ রাতের মতো ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ অঞ্চলে হামলা চালিয়েছে। এই হামলার সময় দেশটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মঙ্গলবার রাত ৭টা থেকে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) এই হামলা শুরু হয়।
সেন্টকমের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের হুমকি সৃষ্টির সক্ষমতা আরও দুর্বল করাই এই হামলার মূল উদ্দেশ্য। তাবরিজে হামলার এই খবরটি সাম্প্রতিক সময়ের অন্যান্য হামলা থেকে কিছুটা ব্যতিক্রম বলে মনে করা হচ্ছে, কারণ এর আগের বেশিরভাগ অভিযান দক্ষিণ ইরান ও হরমুজ প্রণালিসংলগ্ন এলাকাকে কেন্দ্র করে চালানো হয়েছিল।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদন অনুযায়ী, তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে স্থানীয় বাসিন্দারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দ শুনতে পেয়েছেন। এছাড়া দক্ষিণ ইরানের সিরিক শহর এবং বুশেহর প্রদেশের বিভিন্ন স্থানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করার পর থেকে তেহরান পাল্টা জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ও তাদের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে আসছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের পুনরায় হামলা শুরুর পর থেকে ইরান কুয়েত, বাহরাইন ও কাতারসহ উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশে হামলা চালিয়েছে। মঙ্গলবার কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ছোড়া ড্রোন প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে।
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদানের পাশাপাশি সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের…
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উত্তর-পশ্চিম জার্মানির একটি বন্দীশিবিরে একাধিক হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে ১০৫ বছর বয়সী এক…
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই পাখি’ কবিতা ও ‘রক্তকরবী’ নাটকের ভাবনায় নাগরিক নাট্যাঙ্গনের নতুন প্রযোজনা ‘দুই পাখি…
জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া ভাষণ নিয়ে বিশ্লেষণ করেছেন আলজাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক…
ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সামান্য অসতর্কতা বড় ধরণের হ্যাকিং বা প্রতারণার ঝুঁকি তৈরি করতে পারে। প্রযুক্তিবিষয়ক…
‘ওরে নবীন ওরে আমার কাঁচাওরে সবুজ ওরে অবুঝআধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা।’— রবীন্দ্রনাথের এই আহ্বানকে…
This website uses cookies.