Header Premium (728×90)

ঘুম না আসায় মোবাইল খেলতে গিয়ে প্রায় ২ কোটি টাকা জিতলেন নারী

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার মুরসভিল শহরের বাসিন্দা সু রাউলি গভীর রাতে ঘুম না আসায় মোবাইল ফোনে সময় কাটাতে গিয়ে লটারিতে জিতে নিয়েছেন ১ লাখ ৫০ হাজার ডলার। অনলাইন এনডিটিভি জানিয়েছে, এই অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকার সমান।

লটারি কর্মকর্তাদের সু রাউলি জানান, গত ৮ই জুলাই রাতে তার ঘুম আসছিল না। সময় কাটানোর জন্য তিনি স্মার্টফোনে অনলাইন তাৎক্ষণিক (ডিজিটাল ইনস্ট্যান্ট) লটারি খেলতে শুরু করেন। মাত্র ৩০ ডলারের একটি টিকিটে নতুন ‘টাম্বলিং ট্রেজার্স’ গেমে অংশ নিয়ে তিনি এই বিশাল পুরস্কার জিতে নেন। লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, রাউলির মতো এত বড় অঙ্কের পুরস্কার জেতার সম্ভাবনা ছিল ২০ লাখে মাত্র ১টি।

মোবাইলের পর্দায় ফলাফল দেখে প্রথমে তিনি বিশ্বাস করতে পারেননি বলে জানান রাউলি। তিনি বলেন, “রাত অনেক হয়ে গিয়েছিল। আমি শুধু সময় কাটানোর জন্য খেলছিলাম। হঠাৎই এটা ঘটে যায়। তখন আমি বিশ্বাসই করতে পারছিলাম না, কারণ এমন ঘটনা তো প্রতিদিন ঘটে না।” তিনি কখনো এত বড় পুরস্কার জেতার কথা কল্পনাও করেননি।

গত ১৩ জুলাই তিনি র‌্যালিতে অবস্থিত লটারির প্রধান কার্যালয়ে গিয়ে পুরস্কারের অর্থ গ্রহণ করেন। ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের কর কেটে নেওয়ার পর তার হাতে আসে ১ লাখ ৮ হাজার ২৩ ডলার। পুরস্কার পাওয়ার পর উচ্ছ্বসিত রাউলি বলেন, “আমরা খুবই উচ্ছ্বসিত।” তিনি জানান, এই অর্থ দিয়ে তিনি নিজের বাড়ির কিছু সংস্কারের কাজ করবেন।

এদিকে, গত মাসে মালয়েশিয়ায় এক বৌদ্ধ ভিক্ষুও রাতারাতি কোটিপতি হন ব্যাংকের একটি সৌভাগ্য ড্রয়ে জিতে। ৭৩ বছর বয়সী চ্যান চাই সিয়াং, যিনি একসময় কারখানায় কাজ করতেন এবং বর্তমানে একটি আশ্রমে বসবাস করেন, ব্যাংক সিম্পানান নাসিওনালের লাকি ড্রয়ে ১০ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত জিতেছেন। তবে এই জয়কে তিনি কোনো অলৌকিক ঘটনা বলে মনে করেন না। তার ভাষায়, “এটি কর্মফল। যা বর্তমান জীবনের নয়, বরং পূর্বজন্মের কাজের প্রতিফলন।” তিনি আরও জানান, অর্থ পাওয়ার জন্য তিনি কখনো বিশেষ কোনো মানত বা প্রার্থনা করেননি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া পুনর্নির্ধারণ করল সরকার

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭…

7 minutes ago

সার চাইতে গিয়ে ৮ দিন জেল খাটলেন কুড়িগ্রামের দুই কৃষক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার কিনতে গিয়ে মামলার আসামি হয়ে ৮ দিন কারাবাস করতে হয়েছে আল আমিন…

15 minutes ago

ঘুষের দুই লাখ টাকাসহ পাহাড়তলী সাব-রেজিস্ট্রার ও দুই কর্মচারী আটক

চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে…

27 minutes ago

সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আসছে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’

হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও বড় পরিসরে নির্মিত…

37 minutes ago

কৃষি মন্ত্রণালয়ে বিতর্কিত কর্মকর্তাদের ‘আমলনামা’ পর্যালোচনা শুরু

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…

45 minutes ago

এশিয়ান গেমস কাবাডিতে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…

48 minutes ago

This website uses cookies.