রাজধানী ঢাকায় গতকাল শনিবার (১১ জুলাই) গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত আজ রোববার সকালেও অব্যাহত রয়েছে। ভোর থেকে একটানা মুষলধারে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার ফলে দিনের শুরুতেই চরম দুর্ভোগের মুখে পড়েছেন নগরবাসী।
এই পরিস্থিতিতে পথচারী ও মোটরসাইকেল চালকদের বিশেষ সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় ট্রাফিক বিভাগ জানিয়েছে, টানা ভারি বর্ষণের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলি র্যাম্পের নিচের অংশ, বনানী, খিলক্ষেত, ঢাকা গেট এবং মহানগরের বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর প্রভাবে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহন চলাচল ধীরগতিতে হচ্ছে এবং বেশ কিছু স্থানে যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে কাকলি মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
গুলশান ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন।
ভোলার লালমোহন উপজেলায় ৫০ ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের…
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবীনগরে নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ…
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনায় ৫ বছর বয়সী এক শিশু…
নেপালের নারায়ণী নদী থেকে উদ্ধার হওয়া এক নারীর মরদেহ থেকে স্বর্ণের দুল চুরির ভিডিও সামাজিক…
কক্সবাজার শহরের রেনেসাঁ হোটেলের মদের বারে মাতাল যুবকদের সংঘর্ষে নাজিবুল হক রাশেদ নামে এক যুবক…
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে (গাকৃবি) বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি ‘গ্লোবাল হাব’ হিসেবে গড়ে…
This website uses cookies.