নড়াইলে গয়েশ্বর চন্দ্র রায়ের নামে করা মানহানি মামলা খারিজ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে গয়েশ্বর চন্দ্র রায়ের নামে করা মানহানি মামলা খারিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের আশিক বিল্লাহ নামে ব্যক্তির দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (১৬ অক্টোবর) দুপুরে নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন। গয়েশ্বর চন্দ্র রায়ের আইনজীবী ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় বাদী দাবি করেছিলেন, ২০১৫ সালের ২৫ ডিসেম্বর গয়েশ্বর চন্দ্র রায় ঢাকায় বিএনপির এক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দেন। পরে তা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হয়। ঘটনার দুই দিন পর অর্থাৎ ২৭ ডিসেম্বর নড়াইল জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বসে সেই সংবাদ পড়ে মারাত্মকভাবে ক্ষুব্ধ হন মামলার বাদী আশিক বিল্লাহ ও সাক্ষীরা। এতে তাদের এক কোটি টাকার মানহানি হয়।
পরে এ ঘটনায় আশিক বিল্লাহ বাদী হয়ে একই বছরের ২৯ ডিসেম্বর নড়াইল সদর আমলি আদালতে গয়েশ্বর চন্দ্র রায়ের নামে মানহানি মামলার আবেদন করেন। আদালত এটি আমলে নিয়ে নড়াইল সদর থানা-পুলিশকে তদন্তের নির্দেশ দেন। পুলিশ ২০১৬ সালের ২৯ অক্টোবর আদালতে গয়েশ্বরকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করে। তবে দীর্ঘদিন ধরে মামলার বাদী আদালতে উপস্থিত না হওয়ায় আজ মামলাটি খারিজ করে দেয় আদালত।
মামলার আইনজীবী ও দলীয় সূত্রে জানা গেছে, এর আগে নড়াইলে খালেদা জিয়ার নামে দুইটি এবং তারেক জিয়ার নামে করা একটি মামলা খারিজ হয়েছিল।
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…
১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…
This website uses cookies.