কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। গুলিতে ওই ব্যক্তির পা বিদ্ধ হয়। এই ঘটনার পর সীমান্তে অবস্থানরত সাধারণ মানুষের নিরাপত্তা ও আত্মরক্ষা নিশ্চিত করতে পাল্টা গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৪৭ বিজিবির অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বাংলাদেশ সীমান্ত রেখা থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফ ওই বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
দুপুর ১২টায় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পরপরই বিজিবির নিয়মিত টহল দল দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে বাংলাদেশ সীমান্তে থাকা নাগরিকদের সুরক্ষা ও আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিজিবি সদস্যরা পাল্টা গুলি ছুড়তে বাধ্য হন।
ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির সার্বিক টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তবাসীর নিরাপত্তা দিতে তারা সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব এবং দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। পাশাপাশি সীমান্ত এলাকায় স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে অননুমোদিত যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি।
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১২: ৩৩আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১২: ৪৯
সৌদি আরবের ক্রাউন প্রিন্সের দেওয়া আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। খুব শীঘ্রই তিনি এই সফর সম্পন্ন…
সিইসির পদত্যাগের দাবিতে আন্দোলনরত অবস্থায় আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এইসা) সভাপতি নেহা বোরা মুক্তি…
মোজাম্বিক থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দেশে ফেরার পথে অসুস্থ হয়ে মাঝ আকাশে মারা গেছেন মোহাম্মদ…
রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক থেকে পিসিজেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে রোববার সকাল ৬টা…
পটুয়াখালীর দশমিনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের অভিযোগে আট জেলেকে আটক…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, গণতন্ত্রের সূতিকাগার স্থানীয় সরকারব্যবস্থাকে…
This website uses cookies.