রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবারের মধ্যে মামলা দায়েরের আশ্বাসের পরিপ্রেক্ষিতে রবিবার মধ্যরাতে সাংবাদিকেরা তাদের প্রতিবাদ কর্মসূচি স্থগিত করেন। তবে হামলায় সরাসরি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, তাদের ছাত্রত্ব বাতিল এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে সাংবাদিকেরা এখনো অনড় অবস্থানে রয়েছেন।
রবিবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজন সাংবাদিক রয়েছেন। আহত সাংবাদিকদের মধ্যে দৈনিক আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান এবং দৈনিক সমকালের মাঈনুল ইসলাম অন্যতম। শুরুতে তাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলেও পরে রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার প্রতিবাদে ওই রাতেই সাংবাদিকেরা শহীদ জিয়াউর রহমান হলের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। রাত সোয়া একটার দিকে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম এবং সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ ঘটনাস্থলে পৌঁছে আলোচনার মাধ্যমে মামলা করার প্রতিশ্রুতি দিলে সাংবাদিকেরা কর্মসূচি থেকে সরে আসেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে মামলা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মামুনুর রশীদ হামলার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকদের ও শিক্ষার্থীদের ওপর এই হামলা অত্যন্ত নিন্দনীয়। সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে হল প্রশাসনের উদ্যোগে আজ সোমবার মামলা করা হবে এবং অন্যান্য দাবিগুলো যথাযথ প্রক্রিয়া মেনে বাস্তবায়ন করা হবে।
প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিকদের ভাষ্যমতে, হামলায় ছাত্রদলের অন্তত ১০ জন নেতা-কর্মী অংশ নিয়েছেন। অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি এম আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম ও সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলমের নাম উঠে এসেছে।
এদিকে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ তদন্তে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় গঠিত এই কমিটিতে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি এ. বি. এম. ইজাজুল কবির রুয়েল ও মনজুরুল আলমকে রাখা হয়েছে। কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত করে কেন্দ্রীয় সংসদে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে মামলা না হলে পরবর্তী কর্মসূচি নেওয়া হবে বলে জানান তাঁরা।সাংবাদিকদের দাবিগুলোর মধ্যে আছে, হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা ও সোমবার বেলা ১২টার মধ্যে তাঁদের গ্রেপ্তার নিশ্চিত করা।
জ্বালানি সংকটের জেরে দেশের ৩৫টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। এর ফলে সারাদেশে দিনে-রাতে সর্বোচ্চ আড়াই হাজার…
গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব…
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা…
খুলনার কয়রা উপজেলার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে প্রায় ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের একটি মাস্টার প্ল্যান…
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী…
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র…
This website uses cookies.