Header Premium (728×90)

Categories: জাতীয়

নিয়োগপত্র পেতে যাচ্ছেন স্থায়ী ঠিকানা না থাকা সেই মিশন আচার্য

নিজেদের কোনো স্থায়ী ভিটেবাড়ি না থাকায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ থেকে বঞ্চিত ছিলেন মিশন আচার্য। অবশেষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন তার নিয়োগ চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন। রবিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন মিশন আচার্যকে সঙ্গে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন। এ সময় রাশেদ খাঁন মিশনের পক্ষে একটি আধা সরকারিপত্র (ডিও লেটার) প্রদান করেন।

সাক্ষাতের সময় শিক্ষামন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফোন করে মিশন আচার্যের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করার নির্দেশনা দেন। রাশেদ খাঁন ও মিশন আচার্য—দুজনেরই গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলায়। মিশন আচার্য ঝিনাইদহ শহরের একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করেন। তার মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে তাকে পড়ালেখা শিখিয়েছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা মিশন আচার্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরির সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। তবে স্থায়ী ঠিকানা না থাকায় তিনি নিয়োগপত্র পাননি। তার সঙ্গে সুপারিশপ্রাপ্ত ১৮২ জনের মধ্যে ১৮০ জন ইতিমধ্যে গত বৃহস্পতিবার যোগদান করেছেন। নিয়োগপত্র না পাওয়ায় মিশন আচার্য যোগ দিতে পারেননি।

শিক্ষামন্ত্রীর কাছে দেওয়া ডিও লেটারে রাশেদ খাঁন উল্লেখ করেন, মিশন আচার্য পিতৃহীন হয়েও প্রতিকূলতার মাঝে পড়াশোনা শেষ করেছেন। তিনি অত্যন্ত ভদ্র এবং এলাকায় তার বিরুদ্ধে কোনো নেতিবাচক সংবাদ নেই। মানবিক বিবেচনায় বিধি অনুযায়ী মিশন আচার্যের নিয়োগপত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি বিনীত অনুরোধ জানান।

তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ থেকে পড়াশোনা সম্পন্ন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫–এ যথাযথভাবে উত্তীর্ণ হয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

২০২৭ সালের হজে ‘অল-ইনক্লুসিভ’ প্যাকেজ চালু করলো সৌদি আরব

২০২৭ সালের হজ মৌসুমকে সামনে রেখে বিদেশ থেকে আগত মুসল্লিদের জন্য ‘অল-ইনক্লুসিভ’ বা সমন্বিত প্যাকেজ…

10 minutes ago

সৌদি আরবে যৌথ সামরিক বাহিনী মোতায়েন করছে মক্কা জোট

সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটিতে দ্রুত সামরিক বাহিনী মোতায়েন ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ঘোষণা…

25 minutes ago

নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার নতুন যোগ্যতা প্রকাশ

নিউজিল্যান্ড ইমিগ্রেশন কর্তৃপক্ষ ২০২৬ সালের জন্য পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার নতুন যোগ্যতা ও তালিকা প্রকাশ করেছে।…

47 minutes ago

যুক্তরাজ্যের চিভনিং স্কলারশিপ: আবেদনের শেষ সুযোগ ৬ অক্টোবর

যুক্তরাজ্যের জনপ্রিয় ফুল ফান্ডেড চিভনিং স্কলারশিপের জন্য ২০২৭-২৮ শিক্ষাবর্ষে আবেদন চলছে। আগ্রহী পেশাজীবীরা ৬ অক্টোবর…

1 hour ago

রূপসায় ছেলের পর এবার বাবাকেও গুলি করে হত্যা

খুলনার রূপসায় আকতার ঢালী নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেড় মাস আগে…

2 hours ago

বিমানের উচ্চপর্যায়ে বড় রদবদল, ১০ কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক গতিশীলতা ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক পর্যায়ের ১০ কর্মকর্তার…

2 hours ago

This website uses cookies.