Header Premium (728×90)

Categories: সারাদেশ

বান্দরবান সম্প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন সদর ও থানচি উপজেলা

বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় আয়োজিত ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। রোববার (৪ অক্টোবর) বান্দরবান জেলা স্টেডিয়ামে পুরুষ ও নারী উভয় বিভাগের গ্র্যান্ড ফাইনাল, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের পুরুষ বিভাগের ফাইনালে আলীকদম উপজেলা দলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বান্দরবান সদর উপজেলা দল। মাঠের লড়াইয়ে শুরু থেকেই দুই দল আক্রমণ ও পাল্টা আক্রমণে মেতে উঠলেও শেষ পর্যন্ত একমাত্র গোলটি দিয়ে জয় নিশ্চিত করে সদর উপজেলা। অন্যদিকে, নারী বিভাগের ফাইনালে বান্দরবান সদর উপজেলা নারী দলকে রানার্সআপ করে শিরোপা নিজেদের ঘরে তোলে থানচি উপজেলা নারী দল।

ফাইনাল ম্যাচ শেষে টুর্নামেন্টের সেরা পারফর্মারদের হাতে ব্যক্তিগত পুরস্কার তুলে দেওয়া হয়। নারী বিভাগে সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন রিংকি মারমা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন মাপ্রুচিং মারমা এবং ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) হন দীপা চাকমা। পুরুষ বিভাগে সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন ইমন বড়ুয়া। এছাড়া পুরুষ বিভাগে সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা এবং ম্যান অব দ্য ম্যাচ—তিনটি ক্যাটাগরিতেই সেরা নির্বাচিত হন মো. জাফর ইকবাল।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি; বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস মাম্যাচিং; বান্দরবান সদর জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি এবং জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। এছাড়াও বান্দরবান রিজিয়নের জিএসও-২ মেজর পারভেজ রহমান, জেলা আনসার কমান্ড্যান্ট অরূপ রতন পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফরহাদ সরদার, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিমসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাংবাদিক এবং বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক বিভিন্ন কাজে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা স্থানীয় জনগণের পাশে রয়েছে। বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সামান্য কমল

মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ অব্যাহত থাকা এবং কৌশলগত মজুত থেকে জরুরি তেল ছাড়ার প্রভাবে আন্তর্জাতিক বাজারে…

3 minutes ago

জাদুঘরে ঠাঁই পাচ্ছে মেসির ঐতিহাসিক অধিনায়কের আর্মব্যান্ড

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ শেষে তার ব্যবহৃত অধিনায়কের আর্মব্যান্ডটি বিশেষ মর্যাদায় জাদুঘরে সংরক্ষণের…

24 minutes ago

হরমুজ প্রণালিতে কি গোপনে টোল আদায় করছে ইরান?

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বাড়লেও বিশ্ববাজারে দাম এখনো চড়া। বিশ্লেষকদের ধারণা, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ…

28 minutes ago

অভিনয় থেকে বিরতির ঘোষণা দিলেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মির

‘মিম সে মহব্বত’সহ একাধিক জনপ্রিয় নাটকের অভিনেতা আহাদ রাজা মির হঠাৎ অভিনয় থেকে বিরতির ঘোষণা…

34 minutes ago

২০২৭ সালের হজে ‘অল-ইনক্লুসিভ’ প্যাকেজ চালু করলো সৌদি আরব

২০২৭ সালের হজ মৌসুমকে সামনে রেখে বিদেশ থেকে আগত মুসল্লিদের জন্য ‘অল-ইনক্লুসিভ’ বা সমন্বিত প্যাকেজ…

1 hour ago

সৌদি আরবে যৌথ সামরিক বাহিনী মোতায়েন করছে মক্কা জোট

সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটিতে দ্রুত সামরিক বাহিনী মোতায়েন ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ঘোষণা…

1 hour ago

This website uses cookies.