Header Premium (728×90)

Categories: জাতীয়

৫ অক্টোবর চট্টগ্রাম বন্দরের প্রধান ফটকে অবস্থান কর্মসূচির ঘোষণা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ইজারা দেওয়ার সরকারি উদ্যোগ বাতিলের দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি। দাবি আদায়ে আগামী ৫ অক্টোবর বন্দরের প্রধান ফটকে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটি। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন কমিটির সদস্য সচিব ফজলুল কবির মিন্টু।

সংবাদ সম্মেলনে ফজলুল কবির বলেন, ৫ অক্টোবর বন্দরের প্রধান গেটে দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বাতিলের বিষয়ে সরকার কোনো সুস্পষ্ট ঘোষণা না দেয়, তবে এই অবস্থান কর্মসূচি থেকে পরবর্তী বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, গত ১ অক্টোবর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এনসিটি ও এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য আন্তর্জাতিক অপারেটরের সঙ্গে ১৫ বছরের কনসেশন চুক্তির খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

বন্দর রক্ষা কমিটির দাবি, চট্টগ্রাম বন্দর দেশের বৈদেশিক বাণিজ্য, আমদানি-রপ্তানি, রাজস্ব ও শিল্প-বাণিজ্যের সঙ্গে সরাসরি যুক্ত একটি গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো। এমন কৌশলগত স্থাপনা দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশনে দেওয়ার আগে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিচালনার সম্ভাব্য আয়, সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং রাষ্ট্রের সম্ভাব্য আর্থিক সুবিধা নিয়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন জনসম্মুখে প্রকাশ করা প্রয়োজন।

কমিটি স্পষ্ট করেছে যে তাদের এই আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়; বরং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের উদ্বেগ তুলে ধরা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। এছাড়া ইজারা প্রক্রিয়া বাতিলের পাশাপাশি শ্রমিক নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং ইজারাবিরোধী আন্দোলনে যুক্ত শ্রমিকদের ওপর প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিও জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল্লাহ বাহার, শ্রমিক ফেডারেশনের সভাপতি এসকে খোদা তোতন, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রামের যুগ্ম সমন্বয়ক রবিউল হক শিমুল ও খোরশেদ আলম এবং ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

আয়ের সিংহভাগই চলে যায় বাড়িভাড়ায়, ঢাকায় সীমিত আয়ের মানুষের নাভিশ্বাস

রাজধানী ঢাকায় সীমিত ও নির্দিষ্ট আয়ের মানুষের আয়ের বড় অংশই চলে যাচ্ছে বাড়িভাড়ার পেছনে। বিবিএসের…

52 seconds ago

ভৈরবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের হাতে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন…

7 minutes ago

মাদক থেকে তরুণদের রক্ষায় সামাজিক প্রতিরোধের ডাক মন্ত্রীর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু তরুণ ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় পরিবার…

16 minutes ago

নিউইয়র্কে প্রথমবার বসছে মুসলিম নির্মাতাদের চলচ্চিত্র উৎসব

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম নির্মাতাদের বিশেষ চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম…

26 minutes ago

গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বাড়িয়ে শহরের চাপ কমাতে চায় সরকার

শহরের ওপর জনসংখ্যার চাপ কমাতে গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার, জানিয়েছেন…

28 minutes ago

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৭ সালের রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেছে। তবে…

31 minutes ago

This website uses cookies.