Header Premium (728×90)

Categories: জাতীয়

মাদক থেকে তরুণদের রক্ষায় সামাজিক প্রতিরোধের ডাক মন্ত্রীর

শিশু-কিশোর ও তরুণদের মাদকের ভয়াবহ প্রভাব থেকে মুক্ত রেখে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। রোববার (৪ অক্টোবর) রাতে জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক ভিআইপি কনফারেন্স হলে ‘বিশ্ব শিশু দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সেভ দ্য ইয়ুথ ফোরাম ও সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, শিশু, কিশোর ও তরুণরাই দেশের মূল সম্পদ। তাদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিনি জানান, খেলাধুলায় যুক্ত থাকার কারণেই তিনি ক্ষতিকর নেশা ও অপসংস্কৃতি থেকে দূরে থাকতে পেরেছেন। বর্তমানে তরুণ সমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। বিশেষ করে কক্সবাজার ও বান্দরবানসহ সীমান্তবর্তী এলাকার তরুণদের মাদকাসক্তির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কার্যকর সামাজিক উদ্যোগ জরুরি।

পরিবারের ভূমিকার ওপর জোর দিয়ে সাচিং প্রু বলেন, সন্তানরা সবচেয়ে বেশি শিক্ষা পায় পরিবার থেকে, বিশেষ করে মায়ের কাছ থেকে। পারিবারিক শৃঙ্খলা ও ইতিবাচক অভ্যাস গঠনে মায়েদের ভূমিকা অপরিসীম, তাই পরিবার ও সমাজে মায়েদের যথাযথ সম্মান দেওয়া প্রয়োজন। তিনি মাদকবিরোধী সচেতনতা তৈরিতে গণমাধ্যমের ব্যাপক প্রচারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। এছাড়া যারা ইতোমধ্যে মাদকে আসক্ত হয়েছেন, তাদের সামাজিক সহযোগিতা ও প্রতিরোধের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি।

জাপানের শিশুদের শৃঙ্খলাবোধের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, বাংলাদেশের শিশুদেরও ভালো কিছু শেখার মানসিকতা তৈরি করতে হবে। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে সরকারের বিভিন্ন ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশীতা এবং রূপগঞ্জ ইউথ ফ্রন্টের সভাপতি ও যুব সংগঠক নুরন্নবী ভূঁইয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন সেভ দ্য ইয়ুথ ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ শিশু সংগঠন ফেডারেশনের সহসভাপতি হাজী লায়ন এ সরকার বাবু। আয়োজকদের শিশু কল্যাণে নিয়মিত এমন গঠনমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন মন্ত্রী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

অর্থনৈতিক চাপ মোকাবিলায় নতুন কৌশল গ্রহণ করল ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ সামাল দিতে প্রশাসন নতুন কৌশল গ্রহণ করেছে।

5 minutes ago

আত্রাইয়ে ছাগলের বিবাদ কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

নওগাঁর আত্রাইয়ে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে প্রতিপক্ষের মারধরে মো. ইয়াছিন আলী…

19 minutes ago

রাশিয়ায় প্লেগের প্রাদুর্ভাব: ২০০ জন কোয়ারেন্টিনে, সতর্ক হোয়াইট হাউস

রাশিয়ায় প্লেগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় উচ্চ সতর্কতায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস। সাইবেরিয়ার একটি গবেষণাগারে…

24 minutes ago

মক্কা প্রতিরক্ষা চুক্তি: রিয়াদে সৌদি, তুরস্ক ও পাকিস্তানের বৈঠক

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠকে যোগ দিতে সৌদি আরবের…

27 minutes ago

পল্টন ও প্রেস ক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবরোধ ও বিক্ষোভ

রাজধানীর পল্টন ও জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। তাদের…

37 minutes ago

আয়ের সিংহভাগই চলে যায় বাড়িভাড়ায়, ঢাকায় সীমিত আয়ের মানুষের নাভিশ্বাস

রাজধানী ঢাকায় সীমিত ও নির্দিষ্ট আয়ের মানুষের আয়ের বড় অংশই চলে যাচ্ছে বাড়িভাড়ার পেছনে। বিবিএসের…

41 minutes ago

This website uses cookies.