রোগীর জরুরি সেবায় নিয়োজিত পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর রাতে খুলনার জিরো পয়েন্ট এলাকায় অ্যাম্বুলেন্সটিতে ছাগল তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি সবার নজরে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোংলার ছাগল ব্যবসায়ী মো. রশিদ চুকনগর থেকে ছাগল কিনে অ্যাম্বুলেন্সের মাধ্যমে খুলনার জিরো পয়েন্টে আনেন। তার দাবি অনুযায়ী, ওই অ্যাম্বুলেন্সে করে ছয়টি ছাগল মোংলায় নিয়ে যাওয়া হয়েছিল। মূলত মোংলা পোর্ট পৌরসভার এই অ্যাম্বুলেন্সটি রোগীদের জন্য বরাদ্দ থাকলেও চালক মো. শরীফুল রাতের বেলায় যাত্রী হিসেবে ছাগল পরিবহন করতেন।
ঘটনার পর শুক্রবার পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স চালক মো. শরীফুলের কাছ থেকে চাবি নিয়ে নেয়। চালক শরীফুল দাবি করেছেন, এটিই প্রথম ঘটনা এবং ছাগল পরিবহনের জন্য তিনি কোনো টাকা নেননি। যদিও তার বিরুদ্ধে অতীতেও টাকার বিনিময়ে অ্যাম্বুলেন্সে পশুপাখি পরিবহনের অভিযোগ রয়েছে।
পৌরসভার জনসেবামূলক অ্যাম্বুলেন্সের এমন অপব্যবহার নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমী জানান, তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ ফুটবল ভক্তদের জন্য থাকছে আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো প্রীতি ম্যাচ এবং উয়েফা নেশনস লিগের…
আগামী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া…
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সরকারি উদ্যোগ বাতিলের দাবিতে…
সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় পর্যটকবাহী ‘দি ওয়েভ-২’ জাহাজে ডাকাতির চেষ্টা নস্যাৎ করেছে বনরক্ষীরা। চার রাউন্ড…
শনিবার দিবাগত রাতে ভারতের মিজোরাম ও ত্রিপুরা এবং মিয়ানমার সীমান্তে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে…
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রহনপুর ইউনিয়নের বংপুর…
This website uses cookies.