বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এদেশের মাটিতে কোনো আগ্রাসী শক্তির স্থান হবে না। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা সফল হবে না এবং দেশের মানুষকে বিদেশি শাসনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ তাদের দেশের বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রাখে। অতীতে ষড়যন্ত্রের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করা হলেও ভবিষ্যতে এমন কোনো ষড়যন্ত্র সফল হবে না। তিনি জানান, তাদের নেতা তারেক রহমান এবং দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত দেবেন, সেটিই চূড়ান্ত বলে গণ্য হবে। এছাড়া ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের পরিবর্তে প্রকৃত আলেম-ওলামাদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বিএনপির অঙ্গসংগঠন ওলামা দল সম্পর্কে মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা এই সংগঠন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে একটি সুসংগঠিত শক্তিতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাধীন, সার্বভৌম, নিরাপদ ও উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। এছাড়া মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও রাজশাহী জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী মো. নুরুল আলম বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয় এবং শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
শ্বাসকষ্টজনিত সমস্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম মারা…
সৌদি আরবের স্বাস্থ্য খাতে ৪ হাজার ২৯১টি নতুন পদের ঘোষণা দেওয়া হয়েছে। এ নিয়ে চলতি…
ছয় দিনের আনন্দ-আরাধনা শেষে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটছে শারদীয় দুর্গোৎসবের।…
নরসিংদীর রায়পুরায় একের পর এক নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক ও উৎকণ্ঠা বাড়ছে।…
কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি এবং কূটনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে নমপেনে দুটি চুক্তি স্বাক্ষর…
অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইনসকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের ওয়াঙ্গারাট্টা…
This website uses cookies.