বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তৌফিক ইমরোজ খালিদীকে দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে একজন পথিকৃৎ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারাল। সাংবাদিকতা ও গণমাধ্যমে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
বিশিষ্ট এই সাংবাদিকের সঙ্গে নিজের ব্যক্তিগত স্মৃতির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং এই ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।
আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের স্মরণীয় রাতে সতীর্থ গোলরক্ষক হুয়ান মুসোকে একটি জার্সি উপহার দিয়েছেন লিওনেল…
বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে। এর ফলে বর্ষা মৌসুমের সমাপ্তি ঘটলেও বিচ্ছিন্ন…
পারিবারিক গল্পের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ ইউটিউবে দর্শকদের নজর কেড়েছে। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল…
রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের দেয়াল ও ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে চলছে শিশু কেনাবেচার রমরমা ব্যবসা।…
এবারের দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে মুনতাসীর আকিব পরিচালিত সিনেমা ‘চিরকুট’। নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি…
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অভিযোগ করেছেন, সরকার গঠনের পর বিএনপি জনগণের সঙ্গে…
This website uses cookies.