মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী-দেবীপুর সড়কে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে দুটি পাখিভ্যান ও নগদ টাকা ছিনতাই করেছে। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনের বাড়ি নওদাপাড়া গ্রামে এবং একজনের বাড়ি দেবীপুর গ্রামে।
ভুক্তভোগী সোহান আলী জানান, ফজরের আযানের পরপরই তারা নওদাপাড়া থেকে ষোলটাকার দিকে মাছ ধরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। দেবীপুর থেকে বামন্দীর রাস্তায় প্রবেশের সময় বাঁশ দিয়ে তাদের গতিরোধ করে ছিনতাইকারীরা। তাদের কাছে ধারালো হাঁসুয়া ও লাঠি ছিল। ছিনতাইকারীরা তাদের মাঠের ভেতর নিয়ে গিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং ভ্যান দুটি নিয়ে যায়। এ সময় তাদের কাছে থাকা ৫ হাজার ৫০০ টাকাও ছিনিয়ে নেওয়া হয়। সোহান আলী আরও জানান, ছিনতাইকারীদের মুখ বাধা ছিল এবং তারা তাদের মাছ ধরার জাল ও হাঁড়ি ফেলে রেখে যায়।
একই এলাকায় ঘটনার শিকার দেবীপুর গ্রামের রুহুল আমিন জানান, দেবীপুর পার হয়ে একটি কালভার্টের কাছে পৌঁছালে দুজন ব্যক্তি ভ্যানে উঠে পড়ে এবং সামনে আরও দুজন বাঁশ নিয়ে দাঁড়িয়ে ছিল। তিনি ভ্যান ঘোরানোর চেষ্টা করলে তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়। পরে তাকেও মাঠের ভেতর নিয়ে গিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় এবং তার কাছে থাকা ৭০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তার ডাকাডাকি শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন।
বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বামন্দী ক্যাম্পের এসআই জহুরুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ছিনতাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।
গুমের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আদালতে নিজের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ…
জামালপুরের দেওয়ানগঞ্জে ঋণগ্রস্ত ও মাদকাসক্ত বাবা-মা কর্তৃক তাদের চার মাসের শিশু সন্তানকে ৫০ হাজার টাকায়…
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবার টিপসই নিয়ে জালিয়াতি করে বিয়ের কাবিননামা…
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে হবিগঞ্জের মাধবপুরে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চাপের মুখে ইউরোপের ভুয়া তথ্য ও অপতথ্য মোকাবিলাবিষয়ক একটি গুরুত্বপূর্ণ…
জুলাই আন্দোলনে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে শুনানির সময় হাতকড়া পেছনে পরানো এবং লিফট…
This website uses cookies.