ফেনীর পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি গুপ্ত রাজনৈতিক দলের নেতারা আমাদের নসিহত করছেন। তাদের উদ্দেশে তিনি বলেন, আগে নিজের ঘরের দিকে নজর দিন। তাদের কিছু সদস্য নারীদের ওপর নির্যাতন করছে এবং এ নিয়ে তদন্ত চলছে। তিনি আরও দাবি করেন, মানুষ বলছে তাদের এক নেতা কেবল নির্যাতন করেই ক্ষান্ত হননি, বরং একজনের জীবনাবসানও ঘটিয়েছেন।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে বেলা দুইটায় তিনি ফেনীতে পৌঁছান। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মানুষকে বিভ্রান্ত করে তারা কিছু আসনে জয়ী হয়েছে এবং এখন ধরাকে সরা জ্ঞান করছে। ১৯৭১ সালে তাদের ভূমিকা এবং মা-বোনদের ওপর নির্যাতনের বিষয়টি সবার জানা। তারা এখন অরাজকতা ও নারী নির্যাতনের পথ বেছে নিয়েছে। ফেনীতে গত ১৭ বছরে শত শত নেতা-কর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন, এখন সময় এসেছে অরাজকতাকারী ও ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়ার।
প্রকল্পটির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুই-আড়াই বছর আগে বড় বন্যায় এই ব্রিজের ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। এমন বন্যা প্রতিরোধেই মুহুরী ও কহুয়া নদী পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে, যা তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। এই প্রকল্প বাস্তবায়িত হলে চার থেকে সাড়ে চার লাখ মানুষ সরাসরি উপকৃত হবে এবং প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা বাড়বে, ফলে ফসলের উৎপাদন এক লাখ মেট্রিক টন বৃদ্ধি পাবে। এতে কৃষকের লাভ হবে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যের দাম রাখা সম্ভব হবে।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের কথা উল্লেখ করে তিনি বলেন, এতে ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে প্রায় ১৩ লাখ কৃষক উপকৃত হয়েছেন। এছাড়া ফেনী থেকে প্রতিটি পরিবারের মায়েদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের কৃষি কার্ড দেওয়ার কর্মসূচি চালু করা হয়েছে। স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি জানান, আগামী পাঁচ বছরের মধ্যে প্রতিটি উপজেলা হাসপাতালকে ৫০ থেকে ১৫০ শয্যায় রূপান্তর করা হবে, যেখানে ডায়ালাইসিস, শিশু ও মাতৃসেবা নিশ্চিত করা হবে।
সমাবেশে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম মজনু এবং পরশুরাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হালিম বক্তব্য দেন।
ব্যক্তিগত জীবনে স্ত্রী মেলানিয়া তাকে 'স্যার' বলে ডাকেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। টেক্সাসের…
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি আগামী সোমবার চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি)…
চীনা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি দেশে উন্মোচন করেছে তাদের সি-সিরিজের নতুন মডেল রিয়েলমি সি১০০। ফোনটিতে ৮,০০০…
মিশরের কায়রোতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের উপস্থিতিতে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের…
মুন্সিগঞ্জের শ্রীনগর শাখায় ভুয়া এফডিআর ও চেক জালিয়াতির মাধ্যমে ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাতের…
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল ব্রিজবেনে তিন…
This website uses cookies.