Header Premium (728×90)

Categories: সারাদেশ

তুরাগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ প্রায় ২৩ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। বৃহস্পতিবার উদ্ধার অভিযানের একপর্যায়ে দুপুর ১টার দিকে রেলওয়ে ব্রিজের নিচ থেকে মো. আবু ইউনুস (১০) এবং বিকেল ৪টা ১০ মিনিটের দিকে নিরব (৯) নামের অপর শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু ইউনুস টঙ্গীর বউবাজার এলাকার আলী কমিশনারের বাড়ির ভাড়াটিয়া শাহজাহানের ছেলে এবং নিরব একই বাড়ির ভাড়াটিয়া শাহ আলমের সন্তান।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর জামাইবাজার এলাকার রেলওয়ে ব্রিজের নিচে তুরাগ নদে মাছ ধরতে যায় শিশু দুটি। একপর্যায়ে নদীর স্রোতে ভেসে গিয়ে তারা নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বুধবার রাত সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের সন্ধান পাওয়া যায়নি। সে সময় আলো স্বল্পতা ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধারকাজ স্থগিত করা হয়।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর ও বিকেলে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

চাপ অব্যাহত থাকলে মোদি সরকারের পতন নিশ্চিত: রাহুল গান্ধী

ভারতের বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যদের উদ্দেশে রাহুল গান্ধী বলেছেন, চলমান আন্দোলন ও চাপ অব্যাহত…

41 minutes ago

১১ বছর ধরে বন্ধ এমআরআই, দিনাজপুর মেডিকেলে ব্যাহত চিকিৎসাসেবা

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তীব্র জনবল সংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতির অচলাবস্থা এবং ধারণক্ষমতার কয়েকগুণ বেশি রোগীর…

1 hour ago

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট মানবাধিকার আইনজীবী ও বিচারক নাভানেথেম ‘নাভি’…

1 hour ago

শিক্ষাব্যবস্থা ধ্বংসের জন্য বিগত সরকারকে দায়ী করলেন রিজভী

বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল…

2 hours ago

মাদারগঞ্জে আরও দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাপেক্স

জামালপুরের মাদারগঞ্জে নতুন দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড…

2 hours ago

শিক্ষকদের বেতন সংকটে বন্ধ লামার মিরিঞ্জা প্রাথমিক বিদ্যালয়

বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার শিশুদের শিক্ষার অন্যতম ভরসা মিরিঞ্জা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রায়…

2 hours ago

This website uses cookies.