Header Premium (728×90)

Categories: জাতীয়

রাউজানে অস্ত্রসহ ডাকাত সদস্য গ্রেপ্তার, সংঘর্ষে ১২ পুলিশ আহত

চট্টগ্রামের রাউজানে পুলিশের একটি দুর্ধর্ষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দিলদার হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ‘ডাকাত আলম ও আজিজ বস’ গ্রুপের সহযোগী হিসেবে পরিচিত। বুধবার রাতে রাউজানের কদলপুর ইউনিয়নের দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়াপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সুপার মাসুদ আলম বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, রায়হান ও আলমের বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে ডাকাত আলম-আজিজ বস গ্রুপ এলাকায় পুনরায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর এই চক্রের সদস্যরা আবু বক্কর চৌধুরীর বাড়িতে গিয়ে চাঁদা দাবি করেছিল। এর পরিপ্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে বড়ুয়াপাড়ায় অভিযান চালানো হয়।

অভিযানের সময় জানে আলম ওরফে ডাকাত আলম, মোহাম্মদ আজিজ ওরফে আজিজ বস, দিলদার হোসেন, মো. রুবেল, মামুন-অর-রশিদ ওরফে মামুন এবং মো. বাঁচা সেখানে অবস্থান করছিল। পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়লে ১২ জন পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে রয়েছেন এসআই (নিরস্ত্র) জান্নাতুন নাঈম রাজন, এসআই খোরশেদ আলম, এসআই বায়েজিদ মৃধা, এসআই জাহাঙ্গীর আলম, এএসআই জুয়েল চন্দ্র বিশ্বাস এবং এএসআই রবিউল হোসেন।

ঘটনাস্থল থেকে পুলিশ ১টি দোনলা বন্দুক, ১টি একনলা বন্দুক, ১১৯ রাউন্ড গুলি, ৬ রাউন্ড সীসা কার্তুজ, ৪টি রামদা, ২টি বটি এবং ২টি গুলি রাখার প্রসেস উদ্ধার করেছে। গুলিবিদ্ধ অবস্থায় দিলদার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১৭: ০৫আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৭: ০৮

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল

গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব…

7 hours ago

ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা…

7 hours ago

কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ

খুলনার কয়রা উপজেলার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে প্রায় ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের একটি মাস্টার প্ল্যান…

8 hours ago

দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ

সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী…

8 hours ago

সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র…

8 hours ago

ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ

পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ১ লাখ ২০…

8 hours ago

This website uses cookies.