ডেঙ্গু পরিস্থিতির মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট প্রদান করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারের অর্থায়নে পরিচালিত স্ট্রাইডস্ কার্যক্রমের আওতায় এই সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে কিটগুলো হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তৃষিতা মওলা।
কিটগুলো গ্রহণের পর স্বাস্থ্যমন্ত্রী তা দ্রুত সারা দেশে বিতরণের নির্দেশ দেন। তিনি জানান, যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে কুর্মিটোলা হাসপাতালে অনুষ্ঠানটি হলেও কিটগুলো প্রথমে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) জমা হবে। পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে চাহিদার ভিত্তিতে দেশের সব জেলা ও উপজেলা হাসপাতালে এগুলো পৌঁছে দেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, সরকারি খাতে বর্তমানে পর্যাপ্ত ডেঙ্গু অ্যান্টিজেন কিট ও আইভি স্যালাইন মজুদ রয়েছে। ফলে দেশের যেকোনো অঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়লেও স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রস্তুত আছে।
বাংলাদেশে ডেঙ্গু ভ্যাকসিন চালুর বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে জানিয়ে তিনি বলেন, ভ্যাকসিনের উচ্চমূল্য ও এর কার্যকারিতা যাচাইয়ের বিষয়গুলো গুরুত্বপূর্ণ। ডব্লিউএইচও, ইউনিসেফ ও গ্যাভির সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে এবং আন্তর্জাতিক নির্দেশিকা মেনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান, কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান এবং মার্কিন দূতাবাস ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুমিল্লা শহর ছাড়িয়ে জেলার মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রামের প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে পড়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। ‘পিএক্স…
শিক্ষা খাতের তথ্য-উপাত্ত আদান-প্রদানে আন্তঃসংযোগ নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা অধিদফতর ও বাংলাদেশ শিক্ষা তথ্য ও…
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর…
আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়াবিষয়ক সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বক্তব্য শুরু হলে সম্মেলন কক্ষ ত্যাগ…
প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানুষেরা রাষ্ট্রেরই অংশ। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এসব মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব।…
আফগানিস্তানের বাদঘিস প্রদেশে খরা ও ফসলহানির জেরে চরম দারিদ্র্যের মুখে পড়ে ঋণ শোধ ও জীবন…
This website uses cookies.