Header Premium (728×90)

Categories: জাতীয়

যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে কোনো যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিরসনে পুলিশ, বিজিবি, এসআরবি (সাবেক র‍্যাব) এবং আনসার বাহিনীর সমন্বিত কার্যক্রম একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। এই অভিযানগুলো চলমান রয়েছে এবং ভবিষ্যতে এগুলোকে আরও জোরদার করা হবে।

আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর প্রসঙ্গে মন্ত্রী বলেন, গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩.৪২৮ একর বা প্রায় ১১ বিঘা জমি বরাদ্দ পাওয়া গেছে। বর্তমান খিলগাঁও অফিসের সীমাবদ্ধতা দূর করতে এখানে একটি আধুনিক অবকাঠামো গড়ে তোলা হবে। তিনি আরও জানান, বর্তমানে দেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার এবং ৬০ হাজার অঙ্গীভূত আনসার সদস্য রয়েছেন। এছাড়াও ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি রয়েছে, যা দেশের সর্ববৃহৎ ফোর্স। কেন্দ্রীয়ভাবে দায়িত্বরত সদস্যদের আবাসন সংকট নিরসনে আশুলিয়া ও শেরেবাংলা নগরে অতিরিক্ত সুযোগ-সুবিধা তৈরির পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর অবদানকে মন্ত্রী ভূয়সী প্রশংসা করেন এবং তাদের দাবি-দাওয়া পূরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অপরাধমূলক কর্মকাণ্ড বা দায়িত্বে অবহেলার বিষয়ে তিনি বলেন, দোষী প্রমাণিত হলে কেবল প্রত্যাহার নয়, বরং যথাযথ বিভাগীয় আইনি ব্যবস্থা ও ক্রিমিনাল অফেন্স মামলা দায়ের করা হচ্ছে।

ডিসেম্বর মাসকে বিজয়ের মাস উল্লেখ করে তিনি বলেন, এই মাসে কোনো অপশক্তি দেশে কোনো ধরনের অস্থিরতা তৈরি করতে পারবে না। এছাড়া ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় অটোমেশন ও এআই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, রাস্তা খনন বা নির্মাণ কাজের ক্ষেত্রে যানজট এড়াতে পুরো রাস্তা একসাথে না কেটে খণ্ড খণ্ডভাবে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

ট্রাম্পের সংবাদ প্রচার বন্ধ করায় পাঁচ টিভি নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্ত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ প্রচার বন্ধ রাখার দায়ে যুক্তরাষ্ট্রের পাঁচটি প্রধান টেলিভিশন নেটওয়ার্কের বিরুদ্ধে ফেডারেল…

19 minutes ago

সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছ আগামরা রোগে আক্রান্ত

সুন্দরবনের ৩৩ কোটি সুন্দরী গাছের মধ্যে প্রায় ৩৯ শতাংশ আগামরা বা টপ-ডাইং রোগে আক্রান্ত। গবেষণায়…

23 minutes ago

সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মানিকগঞ্জ যাত্রা বাতিল করলেন তানজিন তিশা

মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।…

29 minutes ago

দিল্লিতে আটক সিজেপির তিন নেতাকে মুক্তি দিল আদালত

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়ার অভিযোগে আটক ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন সিজেপির তিন…

32 minutes ago

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় আজ রোববার সকাল পর্যন্ত ঢাকা থেকে…

41 minutes ago

পুলিশি সতর্কতার পর মুক্তি পেলেন ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে এসে গুরুগ্রামে আটক হওয়া…

43 minutes ago

This website uses cookies.