Header Premium (728×90)

Categories: জাতীয়

বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আরও সহযোগিতা বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৩০ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, এই সংকট নিরসন ও টেকসই প্রত্যাবাসনে চীনের উদ্যোগ অত্যন্ত সহায়ক হবে। তিনি তৈরি পোশাক, বৈদ্যুতিক যান, লাইট ইঞ্জিনিয়ারিং, উচ্চপ্রযুক্তির ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর এবং সৌরশক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।

কুনমিং-চট্টগ্রাম করিডর এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডরসহ আঞ্চলিক যোগাযোগের বহুপাক্ষিক উদ্যোগগুলোকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ চীন ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে পারস্পরিক স্বার্থে কাজ করতে প্রস্তুত। এ সময় তিনি মোংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণ এবং চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রতিষ্ঠার উদ্যোগকে দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের কারিগরি ও আর্থিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি প্রকল্পটি বাস্তবায়নের আলোচনা এগিয়ে নেওয়ার অনুরোধ করেন।

বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অবদানের প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৭ ও ১৯৮০ সালের চীন সফরের কথা স্মরণ করেন এবং ২০২৬ সালের এপ্রিলে নিজের ও বাংলাদেশের জ্যেষ্ঠ-তরুণ নেতৃত্ব এবং শিক্ষার্থীদের চীন সফরের কথা উল্লেখ করে বলেন, এসব সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও সুদৃঢ় করেছে। চীনকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও কৌশলগত অংশীদার অভিহিত করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, এই সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

এক হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল নির্মাণ ও অর্থায়নের জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি। এছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালে জনগণের জন্য উন্মুক্ত জটিল ব্লাড ক্যান্সার চিকিৎসায় চীনা দক্ষতা ও প্রযুক্তিগত সহযোগিতা চেয়েছেন তিনি, যার প্রেক্ষিতে রাষ্ট্রদূত সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। রাষ্ট্রপতির বিদায়ী রাষ্ট্রদূতের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়নে তাঁর অবদান বাংলাদেশ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অব মিশন ড. লিই ইউইন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

ফ্যামিলি কার্ড কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ…

4 minutes ago

মালয়েশিয়ায় বিশ্বজয়ী বাংলাদেশি হাফেজ ইহতেশামুল হক হিরা

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে প্রথম হয়েছেন ঢাকার মারকাযু ফয়জিল কুরআন…

14 minutes ago

আধুনিকায়ন ও যোগ্য নেতৃত্বে রাষ্ট্রায়ত্ত কারখানা লাভজনক করা সম্ভব: রিজভী

যোগ্য ব্যক্তি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোকে লাভজনক করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির…

16 minutes ago

পিটিআইয়ের লংমার্চ সপ্তম দিনে, জরুরি অবস্থা জারির পরিকল্পনার প্রতিবাদ

ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ আজ সপ্তম দিনে পৌঁছেছে। এই সময়ে খাইবার পাখতুনখাওয়ার ১২টি জেলায় কেন্দ্রীয়…

28 minutes ago

না ফেরার দেশে সিনিয়র সাংবাদিক আমির খসরু

সিনিয়র সাংবাদিক আমির খসরু ৬৫ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ…

35 minutes ago

দাদির মৃত্যুর আগের দিন রাজনৈতিক দুর্ভোগ নিয়ে কথা বলেছিলেন অভিজিৎ

রাজনৈতিক আন্দোলনে পরিবারের সদস্যদের দুর্ভোগ নিয়ে আলোচনার ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে মারা যান সিজেপি…

45 minutes ago

This website uses cookies.