Header Premium (728×90)

Categories: জাতীয়

আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে গুরুত্ব দিলেন আইনমন্ত্রী

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক আইনি সহায়তা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আবুধাবিতে চলমান ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের সাইডলাইনে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী আবদুল্লাহ বিন সুলতান বিন আওয়াদ আল নুয়াইমির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই আন্তর্জাতিক কংগ্রেস আয়োজনের জন্য আমিরাতের বিচারমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আইনমন্ত্রী। একই সঙ্গে, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীকে আতিথেয়তা প্রদান এবং দেশটির অর্থনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের অবদানের সুযোগ করে দেওয়ায় তিনি আমিরাত সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

আইনমন্ত্রীর বক্তব্যের জবাবে সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী দেশটির উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং এ বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া সফররত বাংলাদেশ প্রতিনিধিদলকে উষ্ণ আতিথেয়তা ও আয়োজনের জন্য আইনমন্ত্রী আমিরাতের বিচারমন্ত্রীকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, আবুধাবিতে ২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। এই কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৈঠকে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, আইনমন্ত্রীর একান্ত সচিব মো. সাজ্জাদুর রহমানসহ বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

ভৈরবে ১৬ বছরের পুরনো জমি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকি

কিশোরগঞ্জের ভৈরবে ১৬ বছর আগে এওয়াজ বদল করা জমি পুনরায় বিক্রির ও দখলের চেষ্টার অভিযোগ…

19 minutes ago

হামের প্রকোপে ২৪ ঘণ্টায় সাত শিশুর মৃত্যু, আক্রান্ত ১২০০

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যুর…

28 minutes ago

টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত এসেনশিয়াল ড্রাগস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার…

57 minutes ago

ভারতে ককরোচ পার্টির দুই নেতা পাঁচ দিনের জেল হেফাজতে

দিল্লির যন্তর মন্তরে অনুমতি ছাড়া প্রবেশ ও বিক্ষোভের ঘটনায় ককরোচ জনতা পার্টির দুই নেতাকে পাঁচ…

60 minutes ago

ট্রাম্পকে ‘স্বামী’ সম্বোধন করে বিব্রত নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া তার প্রথম সংবাদ সম্মেলনে ভুলবশত ট্রাম্পকে…

1 hour ago

তারেক রহমান সরকারের মেয়াদের মাঝামাঝি: সম্ভাবনা ও নীতিগত অগ্রাধিকার

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মেয়াদের মাঝামাঝি সময়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, প্রাপ্তি ও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো পর্যালোচনার…

1 hour ago

This website uses cookies.