কিশোরগঞ্জের বাজিতপুরে স্ত্রী ঝর্ণা আক্তার (২৭) হত্যা মামলায় স্বামী ইসমাইল ওরফে সাগর মিয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। সোমবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক সুপ্রিয়া রহমান এ চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন। দণ্ডপ্রাপ্ত ইসমাইল ওরফে সাগর মিয়া কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার উত্তর সরারচর গ্রামের মৃত আয়েত আলীর ছেলে।
মামলার বিবরণ ও নথিপত্র থেকে জানা যায়, বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে ঝর্ণা আক্তারকে শারীরিক নির্যাতন করতেন তার স্বামী। ২০১৬ সালের ১২ এপ্রিল সন্ধ্যায় বাবার বাড়িতে রান্না করার সময় স্বামী ইসমাইলের সঙ্গে ঝর্ণা আক্তারের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ইসমাইল ধারালো ছুরি দিয়ে ঝর্ণা আক্তারকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর নিহতের মা জাহেরা বেগম বাদী হয়ে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি ইসমাইল ওরফে সাগর মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৩১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৫৫
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদের স্ত্রী ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী ১০০ বছর বয়সে…
দুদকের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রাথমিক সত্যতা পাওয়ার দাবির বৈধতা এবং মিডিয়া ট্রায়াল চ্যালেঞ্জ করে হাইকোর্টে…
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে বাণিজ্য, বিনিয়োগ ও…
লক্ষ্মীপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে…
গাজীপুরের পুবাইল এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় রুজুকা বেগম ও তার সাড়ে তিন বছর বয়সী শিশুকন্যা…
নন্দিত অভিনেত্রী তমালিকা কর্মকার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মঞ্চে অভিনয় করতে যাচ্ছেন। ৪ অক্টোবর ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায়…
This website uses cookies.