Header Premium (728×90)

Categories: জাতীয়

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা: কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

রাজধানীর মিরপুর-১-এ অবস্থিত স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। শনিবার রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

শফিকুল ইসলাম খান বলেন, একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে শুধু প্রত্যক্ষ হামলাকারীদের নয়, বরং পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং নেপথ্যে জড়িত ব্যক্তিদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান। প্রশাসক আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির রাজনৈতিক, সামাজিক কিংবা অন্য কোনো পরিচয় থাকলেও তা আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বিবেচ্য হতে পারে না। কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, পরিচয় বা ক্ষমতার কারণে কাউকে ছাড় দেওয়া উচিত নয়, কারণ আইনের দৃষ্টিতে সবাই সমান।

ডিএনসিসি প্রশাসক জানান, এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং মিরপুর বিভাগের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তদন্ত যাতে কোনোভাবে প্রভাবিত না হয় এবং অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শফিকুল ইসলাম খান বলেন, অপরাধী যে-ই হোক, যে পরিচয়ই বহন করুক, অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ও যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ধরনের আপসের সুযোগ নেই।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি হামলা চালান বলে অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, হামলাকারীদের হাতে দেশি অস্ত্র ছিল। তারা সেখানে থাকা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ভাঙচুর ও লুটপাট চালান। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, টাকা ও অন্যান্য মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। ঘটনার পর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের পক্ষ থেকে শাহ আলী থানায় মামলা করা হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের অভিযোগ, জায়গাটি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে একটি পক্ষ চেষ্টা করে আসছিল। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি দীর্ঘদিন ধরে মিরপুর এলাকার বাসিন্দাদের শিশুদের টিকাদান, শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সেবা দিয়ে আসছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

চট্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাম-রুবেলা (এম.আর) ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ২৬…

7 minutes ago

সয়াবিন তেলের বাজারে কৃত্রিম সংকট, দাম বাড়ানোর পাঁয়তারার অভিযোগ

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে আবারও কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে পরিশোধনকারী কোম্পানিগুলোর…

11 minutes ago

বাগেরহাটে শিশুর গলাকাটা লাশ উদ্ধার, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

বাগেরহাটের মোল্লাহাটে সাত বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর ক্ষুব্ধ…

16 minutes ago

অর্থকষ্টে দেশ ছাড়তে চেয়েছিলেন অঞ্জলি আনন্দ, যেভাবে ফিরলেন বড় পর্দায়

অর্থকষ্টে একসময় দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ভেবেছিলেন অঞ্জলি আনন্দ। কিন্তু করণ জোহরের ‘রকি অউর…

20 minutes ago

জায়েদের সহায়তার টাকা কেন নিলেন না অভিনেতা রিফাত চৌধুরী

শারীরিক অসুস্থতার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ও কবি রিফাত চৌধুরী। চিকিৎসার অর্থ…

27 minutes ago

হরমুজ প্রণালিতে ইরান বাড়াবাড়ি করছে: সাবেক পেন্টাগন কর্মকর্তা

হরমুজ প্রণালিতে ইরান তার ক্ষমতার অতিরিক্ত ব্যবহার বা বাড়াবাড়ি করছে বলে মন্তব্য করেছেন পেন্টাগনের আরব…

29 minutes ago

This website uses cookies.