Header Premium (728×90)

Categories: জাতীয়

খেলার মাঠে হঠাৎ অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু

খেলার মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার। শুক্রবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি মাঠে এই ঘটনা ঘটে। পরে রাত সোয়া নয়টার দিকে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

৪৭ বছর বয়সী আশরাফুল আফসার বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে ব্যাচমেট ও বন্ধুদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বন্ধুরা তাঁর স্মৃতিচারণা করছেন। কেউ কেউ জানিয়েছেন, যুগ্ম সচিব পদে পদোন্নতি না পাওয়ায় তিনি কিছুটা হতাশায় ভুগছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। আজ শনিবার দুপুরে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

খেলার মাঠের একটি ভিডিওতে দেখা যায়, রাতে ফুটবল খেলার একপর্যায়ে হঠাৎ উপুড় হয়ে পড়ে যান আশরাফুল আফসার। এ সময় তাঁর ক্যাডেট কলেজের বন্ধুরা দ্রুত ছুটে এসে তাঁকে ঘিরে ধরেন। কেউ তাঁর বুকে চাপ দিতে থাকেন, কেউ মুখে বাতাস দেওয়ার চেষ্টা করেন এবং কেউ পানি দেন। কোনো নড়াচড়া না করায় দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করার সময় তাঁর বন্ধুরা হাসপাতালে উপস্থিত ছিলেন।

এই ঘটনা প্রসঙ্গে চিকিৎসক আবদুন নূর তুষার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অনেকবার অনেক জায়গায় বলেছি, বাধ্যতামূলকভাবে সকলকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) প্রশিক্ষণ দিতে। তামিম ইকবাল বেঁচেছিল এ কারণে। আর সরকারি কর্মকর্তা বাঁচলেন না!’

উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। মন্ত্রী বলেন, মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

শাহজালাল বিমানবন্দরে ২৮ লাখ টাকার সিরিঞ্জসহ নারী যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতার সাথে তল্লাশি চালিয়ে ২৮ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১…

7 minutes ago

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা…

18 minutes ago

ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন আইনমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত জাতিসংঘের ১৫তম অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে…

19 minutes ago

মিরপুরে ধ্বংসস্তূপের সামনেই চলছে রাড্ডা সেন্টারের স্বাস্থ্যসেবা

ঢাকার মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি দুর্বৃত্তদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হলেও থেমে থাকেনি চিকিৎসা কার্যক্রম।…

24 minutes ago

বিশ্বযুদ্ধের আশঙ্কায় বাংলাদেশ: আমরা কি প্রস্তুত নাকি কেবলই কল্পনা?

ইউরোপ ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রস্তুতির মাঝে বাংলাদেশের সামাজিক মাধ্যমে এক ধরণের ধারণা ছড়িয়েছে যে, বিশ্বযুদ্ধ…

27 minutes ago

নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে অনন্ত আম্বানির নিয়োগ নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানিকে নিউক্যাসল বিশ্ববিদ্যালয় ‘প্রফেসরশিপ অব প্র্যাকটিস’ দেওয়ায় শুরু হয়েছে…

27 minutes ago

This website uses cookies.