প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২২, ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২৯ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২ সালের জন্য ৭ জন, ২০২৩ সালের জন্য ৭ জন, ২০২৪ সালের জন্য ৭ জন এবং ২০২৫ সালের জন্য ৮ জন শিক্ষার্থীকে এই পদকের জন্য নির্বাচন করা হয়েছে। ২০২২ সালের মনোনীতরা হলেন সাদ্দাম হোসাইন, রুমানা সিদ্দিকা মারুফা, আয়েশা আক্তার, রোকেয়া পারভিন, মো. বিল্লাল হোসেন, জান্নাতুল ফেরদৌস প্রোমা ও মুজতানিবা জাহান মাশরাকা। ২০২৩ সালের তালিকায় রয়েছেন মো. আনোয়ার শাহ, সারমিন আক্তার, সাদিয়া জান্নাত মিতু, জয় পাল, মোছা. শুমোনা আক্তার, তানজুম আহমেদ নূদী ও তাসনিমা আক্তার।
২০২৪ সালের তালিকায় স্থান পেয়েছেন আরিফুল ইসলাম, আসমা আক্তার, মুহাম্মদ গোলাম রোহমান শাফি, সাদিয়া খানম, রাগিব শাহরিয়ার রাফি, জান্নাতুন নাহের উর্মি ও মো. মুহিব আহসান চৌধুরী। এছাড়া ২০২৫ সালের তালিকায় রয়েছেন সোমাইয়া তাবাসসুম, ফারিয়া আক্তার ইভা, শানজিদা সারমিন মৌরি, দীপান্বিতা বৈদ্য, আনিকা তাবাসসুম অন্তরা, আভা রহমান, বিদিশা অধিকারী ও মোছা. ফারিয়া ইয়াসমিন।
এনবিআর ১০ শলাকার সিগারেটের প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬৫ থেকে ২১০ টাকা নির্ধারণ করে আদেশ…
ভারতের উত্তর প্রদেশে গত তিন দিনের ভারি বর্ষণ, বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জনের মৃত্যু…
রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে হাফপ্যান্ট পরায় সাজ্জাদ হোসেন নামে এক অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট আটকে রেখে…
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হামলা চালিয়ে হত্যা করাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন…
বিসমিল্লাহ টি-স্টলে বসে বাজার দর নিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন মোতালেব সাহেব। তবে প্রবীণ কুদ্দুস ভাই…
সোশ্যাল মিডিয়ায় যেকোনো অন্যায়ের প্রতিবাদ করলে একদল মানুষের 'আগের ১৪ বছর কোথায় ছিলেন'—এই প্রশ্নের আড়ালে…
This website uses cookies.