Header Premium (728×90)

Categories: জাতীয়

নবীনগর পৌরসভায় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ধোঁয়াশা ও জনমনে ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় জনবল নিয়োগের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে অনাপত্তি ও ছাড়পত্র পাওয়ার পরও নিয়োগ প্রক্রিয়া বা বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় স্থানীয় সচেতন মহল ও চাকরিপ্রার্থীদের মধ্যে নানা প্রশ্ন ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। গত ৯ আগস্ট ২০২৬ তারিখে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. সগীর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে পৌরসভার আর্থিক সক্ষমতা ও প্রয়োজনীয়তা বিবেচনায় পাঁচটি শূন্য পদে ছয় মাস মেয়াদে জনবল নিয়োগের জন্য অনাপত্তি ও ছাড়পত্র প্রদান করা হয়। পদগুলো হলো—নকশাকার, সহকারী কর নির্ধারক, সহকারী কর আদায়কারী, সহকারী লাইসেন্স পরিদর্শক ও বিদ্যুৎমিস্ত্রি।

স্থানীয় সরকার বিভাগ থেকে ছাড়পত্র দেওয়ার এক মাসেরও বেশি সময় পার হলেও এখনো কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি পৌরসভা কর্তৃপক্ষ। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী, পদগুলো পূরণের ক্ষেত্রে কমপক্ষে একটি বহুল প্রচারিত জাতীয় দৈনিক, একটি স্থানীয় দৈনিক এবং পৌরসভার অফিশিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষার পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। কোনো প্রকার দৈনিক হাজিরাভিত্তিক বা অস্থায়ী নিয়োগ প্রদান করা যাবে না এবং সরকার ঘোষিত সর্বশেষ নীতিমালা মেনে নিয়োগ সম্পন্ন করে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পৌরসভার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন যে, একটি দালাল চক্র ও সুবিধাবাদী মহলের ইশারায় গোপনে এই নিয়োগ প্রক্রিয়া চালানোর পাঁয়তারা চলছে। নিয়োগকে কেন্দ্র করে লাখ লাখ টাকার গোপন লেনদেনের গুঞ্জন রয়েছে, যার কারণেই হয়তো প্রকাশ্যে বিজ্ঞপ্তি দিতে বিলম্ব করা হচ্ছে।

এ বিষয়ে নবীনগর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, জনবল নিয়োগের অনাপত্তি ও ছাড়পত্রের চিঠি সম্প্রতি হাতে পেয়েছি। নিয়োগ কার্যক্রম স্বচ্ছভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসকের প্রতিনিধি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। প্রতিনিধি পাওয়ার পর স্থানীয় কর্মকর্তাদের সমন্বয়ে নিয়োগ কমিটি গঠন করা হবে। এরপরই পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পরীক্ষা নেওয়া হবে। তিনি আরও যোগ করেন, যত দিন আমি এই দায়িত্বে আছি, কোনো অনিয়ম বা বাণিজ্য করার সুযোগ নেই। পরীক্ষার আগে কোনো পদে মাস্টাররোলে নিয়োগের কোনো অবকাশ নেই।

একই বিষয়ে নবীনগর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম জানান, নিয়োগ প্রক্রিয়া শুরু করতে জেলা প্রশাসকের কাছে প্রতিনিধি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। নির্দেশনাবলী মেনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনো লেনদেন বা অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি অবগত নন বলে জানান।

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১: ০৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১: ১৩

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের বৈঠক

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের…

4 minutes ago

শিশু নাফিস অপহরণ মামলার আসামির শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাস বয়সী শিশু নাফিসকে অপহরণ ও পাচারের মূলহোতা আবুল কালাম আজাদের দৃষ্টান্তমূলক…

13 minutes ago

তিন দিনে ১১৯ কোটি রুপি আয় করে রেকর্ড গড়ল ‘দ্য প্যারাডাইস’

অতিরিক্ত নৃশংসতার অভিযোগ থাকলেও বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে দক্ষিণী তারকা নানির নতুন সিনেমা 'দ্য…

14 minutes ago

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। এই…

23 minutes ago

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জমি নিয়ে বিবাদের ইঙ্গিত পুলিশের

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমি…

25 minutes ago

সুনামগঞ্জের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন এমদাদুল হক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন দোয়ারাবাজার…

28 minutes ago

This website uses cookies.