Header Premium (728×90)

Categories: জাতীয়

তেলের দাম নিয়ে ফেসবুক পোস্ট, বহিষ্কৃত ছাত্রদল নেতা

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০৬। সামাজিক যোগাযোগমাধ্যমে তেলের দাম নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছেন ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাঈম। নিজের পছন্দের বাইক কেনার পরিকল্পনা থাকলেও তেলের দাম শুনে তা আর কিনবেন না—এমন একটি পোস্ট দেওয়ার জেরে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন হোসেন ও সদস্যসচিব শরীফ হাওলাদার স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে নাঈমকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে বহিষ্কৃত ছাত্রদল নেতা নাঈম অভিযোগ করেছেন, কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) ছাড়াই তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি দাবি করেন, ছাত্রদলের গঠনতন্ত্র অনুসরণ না করেই কেবল একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

গঠনতন্ত্র না মেনে ইউনিয়ন পর্যায়ের নেতাকে বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন হোসেন বলেন, ইউনিয়ন কমিটি তাদের স্বাক্ষরেই গঠিত হয়েছিল, তাই তারা তাকে বহিষ্কার করতে পারেন। তিনি আরও জানান, জেলা কমিটির মৌখিক অনুমতির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…

20 minutes ago

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

55 minutes ago

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

1 hour ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

1 hour ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

1 hour ago

সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…

1 hour ago

This website uses cookies.