Header Premium (728×90)

Categories: জাতীয়

রাউজানে পুলিশ হত্যার ছক নিয়ে সতর্ক করলেন সন্ত্রাসী রায়হান

চট্টগ্রামের রাউজানে রাতে দায়িত্ব পালনকারী অন্তত দুইজন পুলিশ সদস্যকে হত্যার পরিকল্পনা করা হয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করেছেন শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত রায়হান আলম। সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘সতর্ক বার্তা’ শিরোনামে একটি পোস্ট দিয়ে তিনি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম এবং রাউজান থানার ওসি সাইফুল ইসলামকে সতর্ক থাকার আহ্বান জানান।

ফেসবুক পোস্টে রায়হান দাবি করেন, তিনি এক ‘বিশেষ মাধ্যমে’ জানতে পেরেছেন যে তার প্রতিপক্ষ ‘অ্যান্টি গ্রুপগুলো’ তাকে আইনি ও সামাজিকভাবে ফাঁদে ফেলার ষড়যন্ত্র করছে। তিনি অভিযোগ করেন, ‘আজিজ গ্রুপ’ ও ‘ডাকাত গ্রুপ’ মিলে রাতে দায়িত্বরত পুলিশ সদস্যদের হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। সম্ভাব্য স্থান হিসেবে তিনি নোয়াপাড়া বাগিচা অথবা পূর্ব রাউজান এলাকার কথা উল্লেখ করেছেন। তবে এই চাঞ্চল্যকর দাবির সপক্ষে রায়হান কোনো সুনির্দিষ্ট তথ্য, নথি বা প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

রায়হান আলম আরও অভিযোগ করেন, একটি প্রতিপক্ষ গোষ্ঠী তার নাম ব্যবহার করে এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে মোটা অংকের চাঁদা দাবি করছে। তার ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে লোকজনকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন। তবে এসব অভিযোগের পক্ষেও তিনি কোনো ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্য কোনো প্রমাণ প্রকাশ করেননি।

পুলিশ সূত্রে জানা গেছে, রায়হান আলমের বিরুদ্ধে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে ৮টি সরাসরি হত্যা মামলাতেই তাঁর নাম রয়েছে।

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ১৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ১৯

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

11 minutes ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

20 minutes ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

22 minutes ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

25 minutes ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

34 minutes ago

গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড

রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে তিন…

40 minutes ago

This website uses cookies.