পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ৫২ তম জাতীয় সমবায় দিবস ও জাতীয় সংবিধান দিবস পালিত
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ৫২ তম জাতীয় সমবায় দিবস ও জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে সার্কিট হাউজ থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। জেলা সমবায় কর্মকর্তা মো: কামরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ^াস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধুবী রায় প্রমুখ।
এসময় বক্তারা বলেন গ্রামীন অর্থনৈতিক উন্নয়ন করার লক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমান দেশে সমবায় কর্মকান্ড চালু করেন। এর মাধ্যমে দেশের গ্রামীন অর্থনীতির চাকা সমৃদ্ধ হয়েছে। আগামীতেও দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আলোচনা সভা শেষে সমবায়ীকদের সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
পরে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে এক আলোচনা সভা করে জেলা প্রশাসন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধুবী রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রবিউল ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম রায় চৌধুরী প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বিজ্ঞানীদের ধারণার চেয়ে দ্রুত গলছে। নতুন গবেষণায় দেখা গেছে, ২১০০ সাল নাগাদ…
গাজীপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভারের ‘সাফল্যের যাত্রা বিজনেস মিটআপ-২০২৬’। এতে…
দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় পদ হারিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি…
আইনগত প্রক্রিয়া শেষে আইসা সভাপতি নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। তবে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ…
ফেনীর আবাসিক হোটেলে ভেজাল মধু তৈরির ঘটনার প্রেক্ষিতে ড. আফিফা খাতুন মধুর বিশুদ্ধতা যাচাইয়ের বৈজ্ঞানিক…
রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদকে জয় এনে দিলেন কোচ হোসে মরিনহো।…
This website uses cookies.