Header Premium (728×90)

Categories: জাতীয়

নতুন জাতীয় বেতনস্কেলে অবসরভোগীদের পেনশন বৃদ্ধির হার ও সীমা

নতুন জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী অবসরভোগী এবং আজীবন পারিবারিক পেনশনভোগীদের নিট পেনশন পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যমান নিট পেনশনের ওপর ভিত্তি করে এই হার সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। নতুন কাঠামো অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে যারা যে নিট পেনশন পেতেন, তার ভিত্তিতেই নতুন পেনশন নির্ধারণ করা হবে।

নতুন নিয়মে পেনশন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে এভাবে: ৩০ জুন ২০২৬ তারিখে মূল পেনশনভোগীর নিট পেনশন ৯ হাজার টাকা বা তার কম হলে বৃদ্ধির হার হবে ১০০ শতাংশ। এক্ষেত্রে সর্বনিম্ন নিট পেনশন হবে ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১৮ হাজার টাকা। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে বৃদ্ধির হার ৭৫ শতাংশ, যেখানে সর্বনিম্ন পেনশন ১৮ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৩৫ হাজার টাকা। ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনপ্রাপ্তদের জন্য বৃদ্ধির হার ৬৫ শতাংশ, যার সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা যথাক্রমে ৩৫ হাজার ১ টাকা ও ৪৯ হাজার টাকা। এছাড়া ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনপ্রাপ্তদের বৃদ্ধির হার ৬০ শতাংশ (সর্বনিম্ন ৪৯ হাজার ১ টাকা ও সর্বোচ্চ ৬২ হাজার টাকা) এবং ৪০ হাজার ১ টাকা ও তদূর্ধ্ব নিট পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে বৃদ্ধির হার ৫৫ শতাংশ (সর্বনিম্ন ৬২ হাজার ১ টাকা ও সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা) নির্ধারণ করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, যেসব অবসরভোগী বর্তমানে ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পাচ্ছেন, তারা ১ জুলাই ২০২৭ তারিখে পরবর্তী বার্ষিক বৃদ্ধি কার্যকর হওয়ার আগ পর্যন্ত বিদ্যমান হারেই পেনশন পাবেন। নতুন বেতনস্কেল কার্যকর হওয়ার তারিখ অর্থাৎ ১ জুলাই ২০২৬ থেকেই পেনশন পুনর্নির্ধারণ প্রক্রিয়া কার্যকর হবে এবং ওই দিনই একটি বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে। নতুন বেতনস্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে নিট পেনশনপ্রাপ্তদের জন্য প্রচলিত বিশেষ সুবিধা বিলুপ্ত হবে। এছাড়া ১ জুলাই ২০২৬ তারিখ থেকে কর্মরত কোনো কর্মচারী মারা গেলে প্রচলিত পারিবারিক পেনশন বিধি অনুযায়ী তার পরিবার পেনশন ও আনুতোষিক সুবিধা পাবেন।

নতুন কাঠামোয় অবসরোত্তর ছুটি ও ছুটি নগদায়নের সুবিধা বহাল রাখা হয়েছে। বিদ্যমান বিধান অনুযায়ী, ছুটি পাওনা থাকা সাপেক্ষে একজন কর্মচারী পূর্ণ গড় বেতনে সর্বোচ্চ ১২ মাসের অবসরোত্তর ছুটি এবং ১৮ মাসের ছুটি নগদায়নের সুবিধা পাবেন। পেনশন, গ্র্যাচুইটি ও সাধারণ ভবিষ্য তহবিলের বিষয়ে জাতীয় বেতনস্কেল, ২০২৬-এ বিদ্যমান বিধান ও আদেশ অনুসরণের কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে অর্থ বিভাগের ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের স্মারক, জেনারেল প্রভিডেন্ট ফান্ড রুলস ১৯৭৯-এর সর্বশেষ সংশোধনী, দ্য পেনশনস অ্যাক্ট ১৮৭১, পেনশন রুলস অ্যান্ড রিটায়ারমেন্ট বেনিফিটস-এর সর্বশেষ সংশোধনী, অর্থ বিভাগের ১৬ এপ্রিল ১৯৫৯ তারিখের স্মারক এবং সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ ২০২০ অনুসরণ করতে বলা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

নতুন তিন আইনে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা সংকুচিত হয়েছে: এইচআরডব্লিউ

বাংলাদেশে নতুন তিনটি আইনের মাধ্যমে মানবাধিকার সুরক্ষাকে সংকুচিত করা হয়েছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস…

2 minutes ago

৮৫ বছর বয়সে না ফেরার দেশে মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান

জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান ৮৫ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৭৩…

5 minutes ago

নবীনগরে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন শারমিন সুলতানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শারমিন সুলতানা।

7 minutes ago

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি ও কূটনৈতিক তৎপরতা

যুক্তরাষ্ট্রে সরকারি সফরের প্রথম দিনে ১২টির মধ্যে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব…

22 minutes ago

টাঙ্গাইলে রডের বদলে বাঁশ: সাব-ঠিকাদার গ্রেপ্তার, তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতে রডের বদলে…

26 minutes ago

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ আওয়ামী লীগ নেতা

কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে…

29 minutes ago

This website uses cookies.