উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, ন্যায্য এবং ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করার লক্ষ্যে বৈশ্বিক আর্থিক কাঠামোর আমূল সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত ‘লিডিং এসডিজি অ্যাকশন’ শীর্ষক লিডার্স ডায়ালগে অংশগ্রহণ করে তিনি এ আহ্বান জানান।
ড. তিতুমীর বলেন, আমাদের সামগ্রিক দৃষ্টিভঙ্গি হতে হবে সম্মিলিত ও ভবিষ্যৎমুখী। তিনি এমন একটি বৈশ্বিক আর্থিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন, যা কেবল উন্নয়নের অর্থায়নই করবে না, বরং উন্নয়নকে টেকসই করার জন্য একটি সহায়ক পরিবেশও নিশ্চিত করবে।
আন্তর্জাতিক আর্থিক কাঠামো এবং বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলোকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে তিনি পাঁচটি সুনির্দিষ্ট অগ্রাধিকার প্রস্তাব করেছেন। এর মধ্যে রয়েছে সংকট মোকাবিলায় কেবল প্রতিক্রিয়াশীল না হয়ে ঝুঁকি আগাম শনাক্ত ও প্রশমনে সক্ষম ব্যবস্থা গড়ে তোলা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে ঝুঁকিপ্রবণ দেশগুলোর কণ্ঠস্বর জোরদার করা, দীর্ঘমেয়াদি ও স্বল্পব্যয়ী অর্থায়ন নিশ্চিত করা, জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে আন্তর্জাতিক অর্থায়নের সমন্বয় বৃদ্ধি এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময় নমনীয় সহায়তা বজায় রাখা।
তৃণমূল পর্যায়ে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের ‘এসডিজি ভিলেজ’ উদ্যোগের কথা তুলে ধরে ড. তিতুমীর জানান, স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা ও অগ্রাধিকারের ভিত্তিতে নবায়নযোগ্য জ্বালানি, নিরাপদ পানি, স্যানিটেশন, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল সেবা এবং জলবায়ু সহনশীলতার মতো বিষয়গুলোকে এই উদ্যোগের মাধ্যমে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং করপোরেশনের শেরউইন ব্রাইস-পিস। সংলাপে আরও উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট তেরেসা রিবেরা, বেনিনের অর্থমন্ত্রী আরিস্তিদ মেদেনু এবং পানামার সামাজিক উন্নয়নমন্ত্রী বিয়াত্রিস কার্লেস দে আরাঙ্গো।
কিশোরগঞ্জের কটিয়াদীতে দায়িত্ব পালনকালে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মো. আসাদুজ্জামান নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত…
ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটলে দেশে জ্বালানি সরবরাহে আর কোনো সমস্যা থাকবে না বলে…
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার প্রেক্ষিতে কর্তৃত্বশীলদের দিকে প্রশ্ন ছুড়েছেন জামায়াতে ইসলামীর…
রাজশাহীর রাজপাড়ায় টাকা ভাঙানোকে কেন্দ্র করে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলার আগে…
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি পানশালায় বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ…
প্রতিবেশী কোনো দেশ সন্ত্রাসবাদে মদদ দিলে ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো আপস করা হবে না…
This website uses cookies.