চট্টগ্রামের কোতোয়ালি থানার পেছনের সতীশ বাবু লেনে রিকশাযাত্রীর টাকা-পয়সা ও মালামাল ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুই ছিনতাইকারী একটি রিকশা থামিয়ে যাত্রীকে ঘিরে ধরে মালামাল কেড়ে নিচ্ছেন। একপর্যায়ে যাত্রীর প্যান্টের ডান পকেটে থাকা কোনো কিছু বের করতে না পেরে এক ছিনতাইকারী ছুরি দিয়ে পকেট কেটে ফেলার চেষ্টা করেন, আর অন্যজন যাত্রীর দিকে ছুরি তাক করে রাখেন।
ছিনতাইয়ের এই ঘটনার সময় রিকশাযাত্রীকে বারবার বলতে শোনা যায়, ‘আরে ভাই, দিতাছি তো’। যাত্রী নড়াচড়া করলে এক ছিনতাইকারী তাঁকে বাঁ পায়ে ছুরি দিয়ে আঘাতও করেন। এরপর ছিনতাইকারীরা পকেট কাটতে শুরু করলে আশপাশের ভবনের বাসিন্দারা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। বাসিন্দাদের ‘এই, এই, মার-মার’ চিৎকারে ছিনতাইকারীরা দ্রুত একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে যে ঘটনাটি আজ শনিবার ভোরে ঘটেছে। তবে পুলিশ ঘটনার সঠিক সময় নিশ্চিত করতে পারেনি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু যায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানিয়েছেন, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তবে এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় অভিযোগ নিয়ে আসেননি। ওসি আরও বলেন, বিষয়টি জানার পর পুলিশ ওই এলাকায় টহল জোরদার করেছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭…
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার কিনতে গিয়ে মামলার আসামি হয়ে ৮ দিন কারাবাস করতে হয়েছে আল আমিন…
চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে…
হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও বড় পরিসরে নির্মিত…
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…
This website uses cookies.