ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে প্রাইভেটকার থেকে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির মামলার এজাহারনামীয় আসামি হামিদুল গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার গুলশান এলাকা থেকে র্যাব-১০ ও র্যাব-১-এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে এবং তার সাথে থাকা এক নারীকে গ্রেপ্তার করে। মঙ্গলবার রাতে একটি প্রাইভেটকার থেকে তাদের অবস্থান শনাক্তের পর গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।
গ্রেপ্তার হওয়া হামিদুল গাজী মুন্সীগঞ্জের লৌহজং থানার মৌছামান্দ্রা গ্রামের মোতালেব গাজীর ছেলে। গত ১৭ আগস্ট ভাঙ্গা হাইওয়ে থানার সামনে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে হোটেল কর্মচারীদের সাথে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে হামিদুল নিজের প্রাইভেটকারের চালকের আসনে বসেই কোমর থেকে পিস্তল বের করেন। এতে সেখানে উপস্থিত পথচারী ও হোটেল বয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় হামিদুল নিজের পিস্তল থেকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এরপর তার গাড়িতে থাকা অজ্ঞাত এক নারীকে নিয়ে দ্রুত গাড়ি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনার পর ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে হামিদুল গাজীকে প্রধান আসামি করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পর গুলশান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, র্যাব আইনি প্রক্রিয়া শেষে হামিদুলকে থানায় হস্তান্তর করেছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া ঘটনার সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২২
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
This website uses cookies.