প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ১০। কুমিল্লার মুরাদনগরে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে চাচা-ভাতিজার দ্বন্দ্বের ঘটনায় জোড়া খুনের রহস্য উন্মোচন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। হত্যাকাণ্ডের ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মুরাদনগর থানার ধরানীপাড়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন মঞ্জুরুল আলম তিতু (৩৫) এবং খালেদা আক্তার বেবি (৭০)। পুলিশ জানায়, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের হত্যা করেছে।
এই ঘটনায় মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল তদন্ত শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার ২০ ঘণ্টার মধ্যেই কুমিল্লা শহরের বাদশাহ মিয়া বাজার এলাকা থেকে মামলার এজাহারভুক্ত দুই ও তিন নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে মামলার মূল আসামি ট্রেনযোগে পালানোর চেষ্টা করলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকায় চলন্ত ট্রেন থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মূল অভিযুক্ত মো. মোস্তাক আহাম্মেদ ওরফে আবু (৫৮), তার স্ত্রী হনুফা বেগম (৪৫) এবং পালিত কন্যা ইতি (১৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জমি সংক্রান্ত বিরোধের জেরে মঞ্জুরুল আলম তিতু ও খালেদা আক্তার বেবিকে হত্যার ঘটনায় নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো. লুৎফর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এল নিনোর প্রভাবে ক্ষতিগ্রস্ত বা ঝুঁকিতে থাকা দেশগুলোকে সহায়তা দিতে প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল…
দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি তেল ও এলএনজি আমদানির জন্য…
হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর-ছাতিয়াইন সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। খানাখন্দে ভরা…
উত্তরাধিকারসূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নিজস্ব সংস্কার কর্মসূচি নিয়েছে সরকার। এসব সংস্কার বাস্তবায়নে বিশ্বব্যাংক ও…
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি…
ময়মনসিংহের গৌরীপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শত বছরের ইতিহাসের সাক্ষী ঐতিহাসিক ‘ঝলমল সিনেমা হল’ সম্পূর্ণ পুড়ে…
This website uses cookies.