ফরিদপুরের মধুখালীতে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে উৎস সরকার নামের ৫ বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের দক্ষিণ চরবাগাট গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত উৎস ওই গ্রামের উত্তম সরকারের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল নয়টার দিকে শিশু উৎস খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এর প্রায় এক ঘণ্টা পর তাকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। একপর্যায়ে বাড়ির পাশে থাকা ডোবায় শিশুটির দেহ ভাসতে দেখা যায়।
মৃত শিশুর দাদা সুমিত সরকার জানান, উৎসকে ডোবায় ভাসমান অবস্থায় দেখে প্রতিবেশীরা দ্রুত পানি থেকে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে শোকের মাতম চলছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৩৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৩৯
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…
কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…
This website uses cookies.