Header Premium (728×90)

Categories: জাতীয়

কুমিল্লা বিভাগ নিয়ে আঞ্চলিক বিদ্বেষে জড়ানো যাবে না: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা বিভাগকে কেন্দ্র করে কোনো প্রকার আঞ্চলিক বিদ্বেষে না জড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার সকাল ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিভাগ নিয়ে আমাদের মাথায় রাখতে হবে যেন আমরা কোনো ধরনের আঞ্চলিক বিদ্বেষে জড়িয়ে না পড়ি। তিনি আরও উল্লেখ করেন, নোয়াখালীর সাথে কুমিল্লার দীর্ঘদিনের সাংস্কৃতিক ও ব্যবসায়িক সম্পর্ক বিদ্যমান রয়েছে। তাই বিভাগকে কেন্দ্র করে কোনো আঞ্চলিক হিংসা বা বিদ্বেষ তৈরি করা উচিত নয়।

কুমিল্লা জেলা প্রশাসক রোজি আক্তারের সঞ্চালনায় এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও কুমিল্লা-১ আসনের এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান। এছাড়া সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ আসনের এমপি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-১১ আসনের এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৭ আসনের এমপি আতিকুল আলম শাওন, কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং কুমিল্লা-৫ আসনের এমপি জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

সভায় জেলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়, যার মধ্যে ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, সামাজিক কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম। এছাড়াও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, জেলা পরিষদ প্রশাসক হাজী মোস্তাক মিয়াসহ জেলার ১৭টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে মাদারীপুরে এসেছেন ওয়াং এরলিং নামের…

8 minutes ago

বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা

জনপ্রিয় উপস্থাপক ও চিকিৎসক শ্রাবণ্য তৌহিদা আজ তার জন্মদিন উদযাপন করছেন। বাবার মৃত্যুর কারণে এবার…

35 minutes ago

নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিতব্য সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’-এর নতুন ভিডিওতে সীতার চরিত্রে…

49 minutes ago

যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা বাজারমূল্যের ১ লাখ ৫…

55 minutes ago

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস রান্নার ঘটনা থেকে শুরু করে এর রাজনৈতিক রূপ ও সামগ্রিক সামাজিক…

2 hours ago

রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে কামাল হোসেন নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু…

2 hours ago

This website uses cookies.