বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। গত ১৩ সেপ্টেম্বর, রবিবার দুপুর থেকে কারিগরি ত্রুটির কারণে ইউনিটটি পুরোপুরি অচল হয়ে পড়ে।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানিয়েছেন, দ্বিতীয় ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তিনি আরও জানান, ইউনিটটি পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় কাজ চলছে এবং এটি সচল হতে অন্তত চার দিন সময় লাগতে পারে। তবে ঠিক কী ধরনের কারিগরি ত্রুটি হয়েছে, তা নির্দিষ্ট করে জানাতে পারেননি এই কর্মকর্তা।
বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের কার্যক্রম বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং সেখান থেকে জাতীয় গ্রিডে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৩ ডিসেম্বর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু হয়। এর প্রায় এক বছর পর ২০২৩ সালের ২৪ অক্টোবর দ্বিতীয় ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম শুরু হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের ১২ মার্চ দ্বিতীয় ইউনিটটি আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উৎপাদনে যায়। তবে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর থেকে বিভিন্ন কারিগরি ত্রুটি ও অন্যান্য কারণে ইউনিটটির ৩০ বারের বেশি উৎপাদন বন্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…
কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…
This website uses cookies.