সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অফিস সহকারী মো. মোফাজ্জল হোসেন মিলনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। এই দুর্নীতিবাজ কর্মকর্তার দ্রুত অপসারণ ও শাস্তির দাবিতে গত ১৩ সেপ্টেম্বর ২০২৬, রোববার সকালে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। উপজেলা পরিষদ গেটের সামনের প্রধান সড়কে ‘আমরা দুর্নীতিবাজ মিলনের দ্রুত অপসারণ ও শাস্তি দাবি করি’ স্লোগানকে সামনে রেখে সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাসান আল মাসুম, সোহেল আহমদ, তোফায়েল আহমেদ, মো. মোবারক হুসেন, সাব্বির রহমান আরিফ, জামিন অহমদ ও শাহিন মিয়া। বক্তারা অভিযোগ করে বলেন, অভিযুক্ত অফিস সহকারী মোফাজ্জল হোসেন মিলন দীর্ঘ ১৬ বছর ধরে জামালগঞ্জে কর্মরত আছেন। একই কর্মস্থলে দীর্ঘ সময় থাকার সুবাদে তিনি এলজিইডি অফিসে একটি শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট গড়ে তুলেছেন। তিনি কোটেশনের মাধ্যমে বিভিন্ন লাইসেন্স ব্যবহার করে কাজ বাগিয়ে নেন এবং কোনো নিয়মনীতি না মেনেই বছরের পর বছর ধরে অনিয়ম চালিয়ে যাচ্ছেন। উন্নয়ন প্রকল্পগুলোতে নিজের প্রভাব খাটিয়ে রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণসহ বিভিন্ন কাজে দুর্নীতি করলেও তাঁর ভয়ে উপজেলা এলজিইডি অফিসের অন্য কর্মকর্তারা মুখ খুলতে সাহস পান না।
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিতে দুর্নীতির চিত্র তুলে ধরে বক্তারা জানান, জামালগঞ্জ উপজেলায় এই কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির প্রায় ১ হাজার ৮০০টি গাছ লাগানোর জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রতিটি গাছ রোপণ ও তদারকির জন্য সরকারের পক্ষ থেকে ৫৩৩ টাকা করে বরাদ্দ থাকলেও মিলন নামমাত্র টাকা খরচ করেছেন। তদারকির চরম অবহেলায় ইতিমধ্যে রাস্তায় লাগানো অধিকাংশ গাছই মারা গেছে। এছাড়া বরাদ্দকৃত গাছের অর্ধেকও লাগানো হয়নি; আমাদের জানামতে মাত্র ৯০০টির মতো গাছ লাগানো হয়েছে। শুধু তাই নয়, এডিপির বৃক্ষরোপণ প্রকল্পেও ব্যাপক দুর্নীতি করা হয়েছে বলে তাঁরা দাবি করেন।
বক্তারা জামালগঞ্জের সচেতন নাগরিক হিসেবে এই অনিয়মের সুষ্ঠু তদন্ত দাবি করেন। একই সঙ্গে দুর্নীতিবাজ অফিস সহকারী মিলনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জামালগঞ্জ এলজিইডি থেকে তাঁকে প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
এসব অভিযোগের বিষয়ে জানতে জামালগঞ্জ উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি এখন অফিসের বাইরে আছি।" এ কথা বলেই তিনি সংযোগটি কেটে দেন।
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৪৩
দিনাজপুরের পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে…
হারানো বা চুরি হওয়া পাসপোর্ট পুনঃ ইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন…
দেশের মানুষ যখন নানা সংকটের মধ্যে রয়েছে, তখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের…
নারী রেফারিকে অশালীন মন্তব্য ও শারীরিক হেনস্তার দায়ে কলম্বাস ক্রু ২-এর কোচ ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, যোগ্য জনশক্তি গড়ে তুলতে নিয়মিত…
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, বিএনপির কর্মকাণ্ডে তাতে ফাটল ধরেছে বলে মন্তব্য করেছেন…
This website uses cookies.