দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ শীর্ষক এক সেমিনারে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, স্বাস্থ্যসেবা পাওয়া কোনো বাড়তি সুবিধা নয়, বরং এটি দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।
সেমিনারে তিনি ডেঙ্গু পরিস্থিতির ওপর গভীর উদ্বেগ প্রকাশ করেন। ডেঙ্গু প্রতিরোধে জনগণের ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের দক্ষ চিকিৎসকদের পাশাপাশি বিদ্যমান আধুনিক চিকিৎসা প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্বাস্থ্য খাতকে আরও এগিয়ে নিতে হবে।
দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের জন্য প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, সবক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই কেবল একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব।
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে ছয়টি রুটে একক কোম্পানির অধীনে বাস চালানোর সিদ্ধান্ত…
নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে…
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের পর থেকে ২০ বার হামলা…
যুক্তরাষ্ট্রের ওরেগনের একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায়…
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে সেপ্টেম্বরে ফ্রান্সে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ৩.১ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল…
বাংলাদেশের জন্য প্রস্তাবিত ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় রাজস্ব আহরণ…
This website uses cookies.