বনানী উইমেন্স ক্লাবের নতুন সদস্যদের বরণ করে নেওয়া এবং কার্যনির্বাহী কমিটির সাথে পরিচিতি পর্বের অংশ হিসেবে একটি জাঁকজমকপূর্ণ মধ্যাহ্নভোজ ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার অভিজাত সিক্স সিজনস হোটেলে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট আকলিমা রহমান, সেক্রেটারি ফাহমিদা সিনহা পলাশ এবং নির্বাহী কমিটির সদস্য মিসেস নাজমা মাসুদসহ অন্যান্য ইসি সদস্যরা। তাদের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্য অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে প্রখ্যাত নাটক ও চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানের শুরুতে ইসি কমিটি ও নতুন সদস্যদের মধ্যে পারস্পরিক কুশল ও শুভেচ্ছা বিনিময় করা হয়। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল ক্লাবের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা। অনুষ্ঠানটির সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
ক্লাবের নবনিযুক্ত যুগ্ম সম্পাদক নাজমা মাসুদ অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি নারীদের আত্মনির্ভরশীলতার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতিটি নারীর মধ্যেই একজন উদ্যোক্তা লুকিয়ে আছেন এবং সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের এগিয়ে নেওয়া সম্ভব। তিনি জানান, সেলাই, হস্তশিল্প কিংবা ক্ষুদ্র ব্যবসার প্রশিক্ষণের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া নারীদের পাশে থাকবে ক্লাব। এছাড়া সুবিধাবঞ্চিত ও শিক্ষার সুযোগবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করা এবং শীতবস্ত্র বিতরণের মতো মানবিক কর্মকাণ্ডে ক্লাব বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।
কুমিল্লার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে রাতভর তল্লাশি চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫১৯ সদস্যকে…
মাদারীপুরের শিবচরে নামাজ শেষে বাজারে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম (৬০) নামে উপজেলা বিএনপির…
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে ছয়টি রুটে একক কোম্পানির অধীনে বাস চালানোর সিদ্ধান্ত…
নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে…
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের পর থেকে ২০ বার হামলা…
যুক্তরাষ্ট্রের ওরেগনের একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায়…
This website uses cookies.