অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী মারা গেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশের প্রশাসন ও অর্থনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
দীর্ঘ কর্মজীবনে অরিজিৎ চৌধুরী অর্থ মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সরকারি দায়িত্বের পাশাপাশি তিনি রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া আইএফআইসি ব্যাংক লিমিটেড, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক এবং নেপাল বাংলাদেশ ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।
অরিজিৎ চৌধুরী বিভিন্ন আর্থিক ও উন্নয়নমূলক প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি পিয়ার লার্নিং গ্রুপ, নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এবং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (এসএমই) ফাউন্ডেশনের পর্ষদ ও প্রশাসনিক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অর্থায়নে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ‘কৌশলগত হতাশার’ বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত…
আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা ও জেলা পর্যায়ে গঠিত সব সরকারি…
দেশের সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন নির্দিষ্ট ফরম্যাটে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক ও…
দেশের পাঁচ জেলায় গত দুই মাসে শতাধিক মানুষ অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গাইবান্ধার…
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের দেওয়া বক্তব্যে শান্তি ও ন্যায়বিচারের যে…
দিনাজপুরের পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে…
This website uses cookies.