Header Premium (728×90)

Categories: জাতীয়

ভারতে হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দিতে দেওয়া অপ্রত্যাশিত: তথ্য উপদেষ্টা

ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে সেদেশের গণমাধ্যমে রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দেওয়াকে অত্যন্ত অপ্রত্যাশিত ও অস্বস্তিকর (ইরিটেটিং) বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে ভারত সরকারের উচিত শেখ হাসিনাকে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা। এ বিষয়ে বাংলাদেশ সরকার ইতিমধ্যে তাদের কড়া প্রতিবাদ জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিহ প্রসিকিউটর নিশ্চিত করেছেন যে শেখ হাসিনার আর আপিল করার সুযোগ নেই। এখন তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় অনুযায়ী সাজা কার্যকর করাই সরকারের মূল লক্ষ্য। এ সময় তিনি ভারতীয় হাইকমিশনারকে এ বিষয়ে প্রশ্ন তুলতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, যাতে মিডিয়াতে কথা বলতে না দেওয়ার মাধ্যমে ভারত সম্পর্কের উন্নয়নে একটি ইতিবাচক বার্তা দেয়।

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ডা. জাহেদ উর রহমান আওয়ামী লীগকে একটি ‘মাফিয়া গ্যাং’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, এটি কোনো স্বাভাবিক রাজনৈতিক দল নয় এবং তাদের মধ্যে ন্যূনতম অনুশোচনাও নেই। এই হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং সরকার কাউকে ছাড় দেবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

সরকারি চাকুরিতে ১১ থেকে ২০তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার (ভাইবা) নম্বর বাড়ানোর বিষয়ে ব্যাখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, এটি কোনো বৈষম্য সৃষ্টির জন্য করা হয়নি। বরং দক্ষ ও যোগ্য প্রশাসনিক জনবল নিশ্চিত করতেই সরকার এই পরিবর্তন এনেছে। এছাড়া নতুন বোয়িং বিমান কেনার বিষয়ে তিনি জানান, এর অর্থ এককালীন পরিশোধ করতে হবে না, ধাপে ধাপে দীর্ঘ সময় ধরে পরিশোধ করা হবে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের ‘এয়ারবাস’ থেকে বিমান ক্রয়ের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।

বিগত সরকারের দীর্ঘসূত্রিতার সমালোচনা করে ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, দেড় বছর সময় পেয়েও বিগত সময়ে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বা বিকল্প জ্বালানি ব্যবস্থাপনায় কোনো সুদূরপ্রসারী সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে বর্তমান সরকারকে জনগণের সাময়িক সংকট দূর করতে চীনের সাথে চুক্তিসহ দ্রুততম সময়ে জরুরি পদক্ষেপ নিতে হচ্ছে। বৈশ্বিক ‘এল নিনো’ আবহাওয়া পরিস্থিতির কারণে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কার বিষয়ে তিনি জানান, দেশে বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ খাদ্য মজুদ রয়েছে এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

এই সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টুয়েন্টি: এক দিনে ৮০ ওভারের লড়াই

ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টুয়েন্টি আসছে। ছেলে ও মেয়েদের সমন্বয়ে এক দিনে ৮০ ওভারের এই…

2 hours ago

শ্রীপুরে পরিত্যক্ত বোতল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল ঝলসে গেল

গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশে পড়ে থাকা একটি হলুদ রঙের বোতল কুড়িয়ে নেওয়ার পর বিস্ফোরণে নূর…

2 hours ago

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে…

2 hours ago

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে…

2 hours ago

কর্মসূচি বন্ধে পুলিশি নোটিশ, অভিজিৎ দিপকের সাফ কথা ‘ফাঁসি দিন’

দিল্লির কনট প্লেসে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি থেকে সরে আসতে অভিজিৎ দিপকের বাড়িতে গিয়ে নোটিশ…

3 hours ago

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমবে, আশা বিশ্বব্যাংক-আইএমএফের

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় বাংলাদেশের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচিকে…

3 hours ago

This website uses cookies.