সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক হিসাব, ব্যবসা ও বিপুল পরিমাণ সম্পত্তির রেকর্ড দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে এসেছে। বাংলাদেশ সরকারের পারস্পরিক আইনি সহায়তার আবেদনের (এমএলএআর) পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এসব তথ্য ও তদন্তসংক্রান্ত প্রতিবেদন পাঠিয়েছে। সোমবার (০৭ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ১৯:৩১ মিনিটে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির তথ্য সংগ্রহের পাশাপাশি সেখানে থাকা অপরাধলব্ধ সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করার বিষয়ে সহযোগিতা চেয়ে বাংলাদেশ থেকে পারস্পরিক আইনি সহায়তার আবেদন পাঠানো হয়েছিল। বাংলাদেশের পাঠানো ওই আবেদনটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল অথরিটি তথা অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ২০২৫ সালের ১৯ মে গ্রহণ করে। পরবর্তীতে আবেদনের ভিত্তিতে এফবিআই তদন্ত সম্পন্ন করে এবং তদন্তসংক্রান্ত প্রতিবেদনে থাকা সম্পত্তির রেকর্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি বাংলাদেশের কাছে পাঠায়। এসব নথি একটি সিডিতে সংযুক্ত করে দুদকের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুদকের মানিলন্ডারিং-২ শাখার একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ যেসব তথ্য চেয়েছিল, তার সব এখনো পাওয়া যায়নি। বাকি রেকর্ড ও তথ্য পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা এই দম্পতির সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করার প্রক্রিয়াটিও সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের কাছে প্রক্রিয়াধীন রয়েছে।
দুদকের পাওয়া এই নতুন নথিগুলো এখন সংস্থাটির চলমান অনুসন্ধান ও তদন্তে যাচাই-বাছাই করা হবে। এসব তথ্যের ভিত্তিতে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিদেশে থাকা সম্পদের মালিকানা, আয়ের উৎস এবং অর্থের গতিপথ নিশ্চিত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এর আগে ঢাকার একটি আদালত সাইফুজ্জামান চৌধুরীর বিভিন্ন দেশে থাকা ৩৩০টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছিল, যার মধ্যে যুক্তরাষ্ট্রে থাকা ৪০টি বাড়ি ও ফ্ল্যাটও রয়েছে।
বাংলাদেশ পুলিশের উদ্যোগে আয়োজিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন দশমিনার আরিফ…
ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ‘কৌশলগত হতাশার’ বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত…
আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা ও জেলা পর্যায়ে গঠিত সব সরকারি…
দেশের সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন নির্দিষ্ট ফরম্যাটে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক ও…
দেশের পাঁচ জেলায় গত দুই মাসে শতাধিক মানুষ অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গাইবান্ধার…
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের দেওয়া বক্তব্যে শান্তি ও ন্যায়বিচারের যে…
This website uses cookies.