দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার একটি নতুন নীতিমালা প্রণয়ন করেছে। গত রোববার (৬ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় 'মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬' শীর্ষক প্রজ্ঞাপন জারি করেছে।
সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, সামাজিক মূল্যবোধের বিকাশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের অবদানকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতেই এই পদক্ষেপ।
নতুন এই নীতিমালার আওতায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের মাসিক সম্মানী প্রদানের পাশাপাশি ধর্মীয় উৎসব উপলক্ষে উৎসব ভাতা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়মিত আয় বৃদ্ধি এবং আর্থিক অনিশ্চয়তা দূর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পাশাপাশি এই উদ্যোগের একটি বড় অংশজুড়ে রয়েছে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ। এর মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বিকল্প আয়ের সুযোগ তৈরির প্রচেষ্টা চালানো হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং সামাজিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…
কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…
This website uses cookies.