Header Premium (728×90)

Categories: জাতীয়

মিথ্যা মামলা ও বিচারবহির্ভূত হত্যা বন্ধের নির্দেশ দিলেন রাষ্ট্রপতি

দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বিচারবহির্ভূত হত্যা, মিথ্যা মামলা ও জনগণকে হয়রানি বন্ধে পুলিশকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব নির্দেশনা দেন। সাক্ষাৎকালে দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নিতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সরকারের মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। তিনি অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্য প্রচারের মতো সাইবার অপরাধ দমনের পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি, মাদকের বিস্তার রোধ এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রধানকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এ সব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত রাখতে এবং ব্যাপক প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাক্ষাৎকার চলাকালে আইজিপি মো. আলী হোসেন ফকির পুলিশ বাহিনীর মনোবল চাঙ্গা রাখা এবং বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনে তিনি রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…

3 minutes ago

মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ

মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…

7 minutes ago

মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…

34 minutes ago

ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…

1 hour ago

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

2 hours ago

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

2 hours ago

This website uses cookies.