ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ আবারো উঠে এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। শুক্রবার আয়োজিত এই ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন।
ব্রিফিংয়ের এক পর্যায়ে সাংবাদিকরা ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোর টাইমিং বা সময়কাল নিয়ে প্রশ্ন তোলেন। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য আছে কি না, তা জানতে চাওয়া হয়। জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করে বলেন, প্রকাশিত এই সাক্ষাৎকারগুলোর বিষয়ে তার কোনো মন্তব্য নেই।
এর বাইরেও শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও দাবির বিষয়ে প্রশ্ন করা হয়। সাংবাদিকরা উল্লেখ করেন যে, বিভিন্ন সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেছেন, চলতি বছরের ডিসেম্বরে তার দেশে ফেরা নিয়ে বর্তমান বাংলাদেশ সরকারের সঙ্গে তার কোনো বোঝাপড়া বা নেপথ্যে কোনো আলোচনা হচ্ছে না। নিজের প্রত্যাবর্তনের বিষয়ে তিনি ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা, আইনজীবীদের সঙ্গে যোগাযোগের নিশ্চয়তা এবং স্বাধীন ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার দাবি জানিয়েছেন।
এই দাবির প্রেক্ষিতে শেখ হাসিনা ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছেন কি না, তা জানতে চান সাংবাদিকরা। তবে মুখপাত্র রণধীর জয়সওয়াল ওই প্রশ্নের জবাবে স্পষ্টভাবে জানান যে, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৩৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৩৮
সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে দেয়াল তুলে গোরস্থান তৈরির চেষ্টা করা…
দেশের বর্ধমান চাহিদা পূরণে সরকার ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার এবং ১০ হাজার…
প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। দলে যোগ দিয়েছেন…
প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…
স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…
This website uses cookies.